কালীপুজো থেকে গুরু নানক জয়ন্তী, নভেম্বরে স্কুলে কতদিন ছুটি? জানুন তারিখ
নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো—পরপর একাধিক উৎসব রয়েছে এই মাসে। ফলে পড়ুয়াদের জন্য রয়েছে বেশ কয়েকটি ছুটির সুযোগ। পশ্চিমবঙ্গের স্কুলের ছুটির তালিকায় কোন কোন দিন রয়েছে? জেনে নিন একনজরে।
1/5
নভেম্বরে স্কুলে কবে কবে ছুটি?
নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো- পরপর একাধিক উৎসব রয়েছে এই মাসে। ফলে পড়ুয়াদের জন্য রয়েছে বেশ কয়েকটি ছুটির সুযোগ। স্কুলের ছুটির তালিকায় কোন কোন দিন রয়েছে?
2/5
১২ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটি?
WBBSE-র মডেল ছুটির তালিকায় ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটির উল্লেখ রয়েছে। রবিবার বাদ দিয়ে মোট ২৫ দিনের ছুটির কথা বলা হয়েছে। তবে স্কুলভেদে ছুটির সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।
3/5
৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি
৮ নভেম্বর, রবিবার কালীপুজো ও দীপাবলি। এই উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর, সোমবার ও মঙ্গলবার অতিরিক্ত ছুটির উল্লেখ রয়েছে তালিকায়। ফলে উৎসবের আনন্দের সঙ্গে পড়ুয়ারা পেতে পারে টানা কয়েক দিনের ছুটি।
4/5
ভাইফোঁটা ও ছটপুজোর ছুটি
১১ নভেম্বর, বুধবার ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। পরের দিন অর্থাৎ ১২ নভেম্বরও ছুটি রয়েছে। ভাইফোঁটার উৎসবকে কেন্দ্র করে স্কুলপড়ুয়াদের জন্য থাকছে আরও দু'দিনের ছুটি। ১৫ নভেম্বর, রবিবার ছটপুজো। পাশাপাশি ১৬ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটির উল্লেখ রয়েছে।
5/5
২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী
নভেম্বরের শেষ ভাগেও রয়েছে ছুটি। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী এবং পার্শ্বনাথের রথযাত্রা উপলক্ষে ছুটির উল্লেখ রয়েছে তালিকায়। তবে CBSE, ICSE এবং বেসরকারি স্কুলের ছুটির তালিকা আলাদা হতে পারে। তাই স্কুলের নিজস্ব বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।