• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /যুবসাথীর বদলে ভরসা! কারা পাবেন মাসে মাসে টাকা? কবে অ্যাকাউন্টে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুবসাথীর বদলে ভরসা! কারা পাবেন মাসে মাসে টাকা? কবে অ্যাকাউন্টে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Written ByDebasmita Das
Published: Nov 23, 2026, 15:56 IST|Updated: Nov 23, 2026, 16:15 IST
joinshare

যুবসাথী প্রকল্পের নাম বদলে হয়েছে ভরসা। মাসে কত টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা? কবে থেকে মিলবে টাকা? কারা পাবেন এই সুবিধা? কীভাবে অ্যাপ্লাই করবেন? 

West Bengal Bharosa Scheme1/8

বেকারদের জন্য নতুন ‘ভরসা’ কর্মসূচি!

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: যুব সাথীর নাম বদলে চালু হচ্ছে ‘ভরসা’ কর্মসূচি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এই প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে মাসে আর্থিক সাহায্য দেওয়া হবে। জানুয়ারি ২০২৭ থেকে এই প্রকল্প চালুর কথা জানানো হয়েছে।
West Bengal Bharosa Scheme2/8

স্নাতকদের মাসে ২০০০ টাকা

আপাতত গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। আগে এই শ্রেণির জন্য মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে আপাতত আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ভাতার পরিমাণ ২,০০০ টাকা রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
West Bengal Bharosa Scheme3/8

যাঁরা গ্র্যাজুয়েট নন, তাঁরা পাবেন ১৫০০ টাকা

যাঁরা স্নাতক নন, তাঁদের জন্য মাসিক ভাতার পরিমাণ ১,৫০০ টাকা। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুই ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
West Bengal Bharosa Scheme4/8

আগের যুব সাথী প্রকল্পের কী হবে?

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, আগের যুব সাথী প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ করা হয়েছে। তাঁর দাবি, নতুন সরকারের সংকল্পপত্রেও এই কর্মসূচির কথা উল্লেখ ছিল। প্রকল্পটির নোডাল দফতর হিসেবে কাজ করবে যুব কল্যাণ দফতর।
West Bengal Bharosa Scheme5/8

অন্নপূর্ণা যোজনার সুবিধা পেলে মিলবে না এই ভাতা

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে ৩,০০০ টাকা ভাতা পাচ্ছেন, তাঁরা ‘ভরসা’ কর্মসূচির সুবিধা পাবেন না। অর্থাৎ দুটি প্রকল্পের ভাতা একসঙ্গে নেওয়া যাবে না। এক পরিবারে সর্বোচ্চ ২ জন এই ভাতা পাওয়ার যোগ্য।
West Bengal Bharosa Scheme6/8

কতজন যুবক-যুবতীকে দেওয়া হয়েছিল আগের ভাতা?

আগের প্রকল্পে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতীকে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। নতুন প্রকল্পের ক্ষেত্রে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
West Bengal Bharosa Scheme7/8

কবে থেকে মিলবে টাকা?

২০২৭ সালের জানুয়ারি থেকে ‘ভরসা’ কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে ভরসা স্কিমের টাকা পাওয়া যাবে। এ বার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে ভরসা স্কিমের টাকা।
West Bengal Bharosa Scheme8/8

কীভাবে আবেদন করবেন? এখনই কী জানা যাচ্ছে?

ডিসেম্বরের মধ্যে যাঁরা আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার, আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এই ৫৪ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাই তাঁদের নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। এ ছাড়াও বাদ পড়বে আরও ১ লক্ষ ১৬ হাজার ৬২৫ জন।
TAGS:
West Bengal Government Schemes
Suvendu Adhikari

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.