কণিকার আগে ব্যবসায়ী রাজ ছন্দকের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের তিন সন্তানও রয়েছে—আয়ানা ও সামারা নামে দুই মেয়ে এবং যুবরাজ নামে এক ছেলে।
৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কণিকা কাপুর! স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন গায়িকা
1/6
কণিকার বিবাহবিচ্ছেদ
চার বছরের বিবাহিত জীবনের ইতি! বিরাট ঘোষণা গায়িকা কণিকা কাপুরের। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতেই বিশ্বেকে এই খবর জানিয়েছেন কণিকা।
2/6
কণিকার ইনস্টাগ্রাম পোস্ট
'প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যবৃন্দ, অনেক ভাবনাচিন্তার পরেই আমার স্বামী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমাদের জীবনের এই নতুন পর্যায়ে আমরা আপনাদের কাছে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান ও সহমর্মিতা আশা করছি।'
3/6
কণিকা কাপুরের বিবাহবিচ্ছেদ
কনিকা জানিয়েছিলেন যে, গৌতমের সঙ্গে তাঁর প্রায় ১৫ বছরের পরিচয় ছিল এবং প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কণিকা নাকি দু'বার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমবার ২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে। শেষ পর্যন্ত ২০২১ সালের আগস্ট মাসে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং ২০২২ সালের ২০ মে লন্ডনে এক ঘরোয়া অথচ জমকালো আয়োজনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
4/6
কণিকা কাপুর ও রাজ ছন্দক
কণিকার প্রথম স্বামী ছিলেন ব্যবসায়ী রাজ ছন্দক। তাঁদের তিন সন্তান রয়েছে। দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজকে বিয়ে করেছিলেন কণিকা। বিয়ের পর তিনি লন্ডনে চলে যান, সেখানে বেশ কয়েক বছর থাকেন এবং সন্তানদের বড় করে তোলেন।
5/6
'বেবি ডল'
২০১২ সালে কণিকা-রাজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর কণিকা ভারতে ফিরে আসেন এবং সংগীতের দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে তোলেন। ২০১৪ সালে রিলিজ হওয়া সানি লিওনির সিনেমা 'রাগিনী এমএমএস টু'-র গান 'বেবি ডল' কণিকাকে আলাদাই পরিচিতি দিয়েছিল। মিট ব্রোসের সুর ওই এই গানটি দ্রুত সুপারডুপারহিট হয়ে গিয়েছিল। কণিকাকে জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করে।
6/6
‘চিট্টিয়াঁ কালাইয়াঁ’
কণিকা সুরকার মিট ব্রোস এবং ডক্টর জিউসের সঙ্গে বেশ কিছু জনপ্রিয় গানে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘রয়’ সিনেমার ‘চিট্টিয়াঁ কালাইয়াঁ’, ‘এক পহেলি লীলা’ সিনেমার ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’ সিনেমার ‘নাচান ফাররাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার ‘দা দা দাসসে’ও তাঁর গাওয়া।