Mangal Gochar 2026: শক্তি, শৌর্য, সাহস, বীরত্বের গ্রহ মঙ্গল। কারও জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান সেই ব্যক্তির জীবন ও কর্মকে নানা ভাবে প্রভাবিত করে। এবারও করবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বছরের এই মঙ্গলের গোচরের ফলে চার শির জাতক-জাতিকারা দারুণ ভাবে লাভবান হতে পারেন। ১২ নভেম্বরের মধ্যেই তাঁরা চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে দারুণ উন্নতি দেখতে পাবেন। কোন কোন রাশির জাতক-জাতিকা তাঁরা?
1/6
চার রাশির সুসময়
এ বছরের এই মঙ্গলের গোচরের ফলে মেষ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির জাতক-জাতিকারা দারুণ ভাবে লাভবান হতে পারেন।
2/6
মঙ্গল কর্কটে
এখন মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে। তার এই অবস্থান ১২ নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে। চাকরিতে পদোন্নতি, নয়া ব্যবসার যোগ হবে।
3/6
মেষ রাশি
মঙ্গলের গোচর মেষরাশির পক্ষে দারুণ একটা ইভেন্ট হতে চলেছে। এঁদের বহুদিনের পুরনো পড়ে থাকা কোনও কাজ সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্তি।
4/6
বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের পক্ষে দারুণ ভালো সময় আসছে। যাঁরা নয়া ব্যবসায়ী, তাঁদেরও সামনে খুলে যাবে অপ্রত্যাসিক সব সুযোগের দরজা। এই গোচরের জেরে বৃশ্চিক রাশির জাতকজাতিকাদের জীবনের নানা ক্ষেত্রে আসবে ইতিবাচক পরিবর্তন।
5/6
ধনু রাশি
মঙ্গলের গোচরে ধনু রাশির জাতক-জাতিকাদের মধ্যে যাঁরা ব্যবসায় আছেন, তাঁদের উন্নতি হবে, যাঁরা চাকরিজীবী তাঁদেরও প্রাপ্তিযোগ আছে। আর্থিক বিষয়ে স্বস্তি মিলবে।
6/6
মীন রাশি
মঙ্গলের গোচর মীন রাশির জাতক-জাতিকাদের পক্ষে দারুণ গোচর হতে চলেছে। আর্থিক ভাবে বিশাল প্রাপ্তি ঘটবে। পুরনো বিনিয়োগ থেকে বড় ধরনের প্রাপ্তি।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)