বিয়ে-বিচ্ছেদ নিয়ে মশকরা! অনুরাগীর এক মন্তব্যে হেসে খুন জেনিফার লোপেজ
Jennifer Lopez: চারবার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলছিলেন জেনিফার লোপেজ। আচমকাই এক অনুরাগীর মন্তব্যে হাসিতে ফেটে পড়লেন গায়িকা। কী বলেছিলেন সেই অনুরাগী?
1/6
চার বিয়ে, চার বিচ্ছেদ জেনিফার লোপেজের!
নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন জেনিফার লোপেজ। আচমকাই দর্শকাসন থেকে ভেসে এল মজার মন্তব্য। শুনে হাসি থামাতে পারলেন না হলিউডের এই তারকা!চার বিয়ে, চার বিচ্ছেদ! জেনিফারকে বললেন অনুরাগী, ‘আরও ৬টা আঙুল বাকি!’
2/6
কোথায় ঘটল এই ঘটনা?
৫ নভেম্বর নিউ ইয়র্কের 92NY-তে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জেনিফার। সেখানে তাঁর কনসার্ট স্পেশাল ‘The JLO Show’ নিয়ে আলোচনা চলছিল। অভিনেত্রী র্যাচেল জেগলার তাঁকে নানা প্রশ্ন করছিলেন। কথায় কথায় উঠে আসে জেনিফারের চারটি বিয়ের প্রসঙ্গ।
3/6
‘আপনার তো আরও ৬টা আঙুল বাকি!’
জেনিফার যখন নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছেন, তখন দর্শকাসন থেকে এক অনুরাগী বলে ওঠেন, ‘You have six more fingers!’ এই মন্তব্য শুনে হেসে ওঠেন জেনিফার এবং র্যাচেল দু'জনেই।
4/6
হেসে কী জবাব দিলেন JLo?
অনুরাগীর মন্তব্য শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, ঠিকই!’ এরপর তিনি জানান, জীবনে শোনা সবচেয়ে মজার কথাগুলির মধ্যে এটি অন্যতম। এমনকী, এই মন্তব্য দিয়ে টি-শার্ট ছাপানোর কথাও বলেন তিনি। ভবিষ্যতে কেউ তাঁর বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলেও এই ছ'টি আঙুলের কথাই বলবেন বলে জানান।
5/6
কারা ছিলেন জেনিফারের চার প্রাক্তন স্বামী?
জেনিফারের প্রথম বিয়ে হয়েছিল ওজানি নোয়ার সঙ্গে ১৯৯৭ সালে। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৪ সালে সঙ্গীতশিল্পী মার্ক অ্যান্টনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমে। চতুর্থ বিয়ে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে, ২০২২ সালে। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
6/6
পঞ্চম বিয়ের জন্য কি তৈরি?
হাসি-মজার পর কিছুটা গম্ভীরও হন জেনিফার। ভবিষ্যতে আবার বিয়ে করার মতো মানসিকতা তাঁর রয়েছে কি না, সেই প্রসঙ্গে তিনি জানান, আর একবার বিয়ের জন্য নিজের মধ্যে সেই শক্তি রয়েছে কি না, তা তিনি জানেন না। অর্থাৎ আপাতত পঞ্চম বিয়ে নিয়ে কোনও পরিকল্পনার কথা জানালেন না গায়িকা।