• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /ষড়যন্ত্রের শিকার হতে পারে মেষ, আইনি ঝামেলা থেকে সতর্ক থাকুন এইসব রাশির জাতকরা

ষড়যন্ত্রের শিকার হতে পারে মেষ, আইনি ঝামেলা থেকে সতর্ক থাকুন এইসব রাশির জাতকরা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 28, 2026, 08:03 AM IST|Updated: Oct 28, 2026, 08:14 AM IST
joinshare
Ajker Rashifal, 28 October 2026, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?

Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল। কর্মক্ষেত্রে গোপন শত্রু ও ষড়যন্ত্রের শিকার হওয়ার আশঙ্কা। সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পুরনো কোনও মামলা বিপক্ষে যাওয়ার ঝুঁকি। ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি ও অশান্তি বৃদ্ধি পেতে পারে। রাগ নিয়ন্ত্রণ করে চলুন।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

ব্যবসায়ীদের জন্য সতর্ক থাকার সময়। বড় বিনিয়োগ করার আগে লাভ-ক্ষতির হিসাব করে নিন। বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। চতুর ব্যক্তিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। চুক্তিভিত্তিক জটিলতা দীর্ঘস্থায়ী হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে শীতল সম্পর্ক মানসিক চাপ বাড়াতে পারে। ধৈর্য ও ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করুন।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

ব্যবসায় নতুন ঝুঁকি না নেওয়াই ভালো। লাভ কম হলেও ব্যবসা টিকিয়ে রাখতে হবে। গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। আইনি কোনও জটিলতা হঠাৎ মাথাচাড়া দিতে পারে। আগুন, বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা প্রয়োজন। পারিবারিক শান্তি বজায় রাখতে ছোটখাটো বিষয় এড়িয়ে চলুন এবং পরিবারের সদস্যদের মতামতের গুরুত্ব দিন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

ব্যবসায়িক দিক থেকে বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই। বর্তমান পরিস্থিতি ধরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। আইনি সমস্যায় জডা়তে পারেন। দলিলপত্র ভালোভাবে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষা ও ষড়যন্ত্রের কারণে মানসিক অশান্তি হতে পারে। দুর্ঘটনার যোগ রয়েছে। নিকটাত্মীয়ের সঙ্গে মনমালিন্য কিংবা পরিবারের কোনো সদস্যের হঠাৎ স্বাস্থ্যহানিতে বড় বিপদ।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। পার্টনারের সহ্গে মতবিরোধ। শত্রুরা আপনার সুনাম নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র করতে পারে। আইনি ঝামেলায় জড়াবেন না। দুর্ঘটনা এড়াতে সাবধান হোন। পারিবারিক ক্ষেত্রে অহংকার ও জেদের বশে বড় কোনো বিবাদ বাধতে পারে। স্ত্রীর স্বাস্থ্য এবং পরিবারের বয়স্কদের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

ব্যবসায়ীদের জন্য বেশ চ্যালেঞ্জিং সময়। সামান্য ভুলের কারণে ব্যবসায় বড় ক্ষতি। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করতে পারে। পুরোনো আইনি ঝামেলা ফের মাথাচাড়া দিতে পারে। যাতায়াতের সময় বিশেষ সতর্ক থাকুন, কারণ দুর্ঘটনা বা রক্তপাতের যোগ রয়েছে। সন্তানের আচরণ বা স্বাস্থ্য নিয়ে কোনো অপ্রত্যাশিত বিপদের আশঙ্কা। তাই শুরু থেকেই সচেতন থাকুন।
 তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

ব্যবসায়ীরা লাভ-ক্ষতির দোলাচলে থাকবেন। চুক্তিতে সই করার আগে আইনি দিকগুলো দেখে নিন। কর্মক্ষেত্রে বা ব্যবসায় শত্রুতার জেরে আপনার কাজ পণ্ড হওয়ার ষড়যন্ত্র হতে পারে। আদালতের রায় আপনার অনুকূলে আসার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। ভ্রমণের সময় কিংবা রাস্তা পারাপারে বাড়তি সতর্কতা জরুরি, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও কলহ এড়াতে সংযত বাক্যালাপ করুন।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

আর্থিক ঝুঁকি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। হঠাৎ করে বড় কোনো লোকসানের মুখে পড়তে পারেন। গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে পারে। আইনি সমস্যা বা ঋণ সংক্রান্ত জটিলতা তীব্র আকার ধারণ করতে পারে। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, অতিরিক্ত সাবধান হোন। পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইবোনদের সঙ্গে মারাত্মক বিরোধ ও অশান্তি দেখা দিতে পারে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ব্যবসায় আশানুরূপ লাভ না হওয়ায় আর্থিক সংকট। ব্যবসায়িক অংশীদারের ওপর অন্ধবিশ্বাস বড় ক্ষতির কারণ হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় শত্রুরা সক্রিয় হতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে থাকলে তা দীর্ঘসূত্রতার শিকার হতে পারে। দ্রুত যানবাহন চালানোর সময় অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। পারিবারিক জীবনে আত্মীয়দের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ বা জটিলতা তৈরি হতে পারে। ধৈর্য ও সাহসিকতার সঙ্গে সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করতে হবে।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

ব্যবসা বাড়াবেন না আপাতত। লোকসানের আশঙ্কা বেশি। আইনি ঝামেলা বা পুলিশি কোনো জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের হঠাৎ অসুস্থতা পারিবারিক শান্তি বিনষ্ট করতে পারে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

ব্যবসায়িক লেনদেনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্র গোপন শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে এবং তারা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করতে পারে। আইনি কোনো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই যেকোনো কাগজপত্রে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক থাকুন। পারিবারিক জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা বা প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য মানসিক অবসাদ তৈরি করতে পারে।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা বজায় রাখতে হবে। আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ বড় ধরনের প্রতারণা বা ষড়যন্ত্র করতে পারে। আইনি সমস্যা বা ট্যাক্স সংক্রান্ত ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা আইনি সহায়তায় সমাধান করা প্রয়োজন। জলপথে বা রাস্তাঘাটে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সামান্য ভুলেই দুর্ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনে গোপন কোনো বিষয় জানাজানি হওয়ার কারণে বড় ধরনের অশান্তি ও বিপদের সৃষ্টি হতে পারে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
TAGS:
Daily Horoscope

Trending

  • News
  • Photos
  • Videos
বিরাট বিপাকে 'বিবি' নেতেনিয়াহু! একজিট পোলে রাজপাট বদলের ইঙ্গিত ইজরায়েলে

বিরাট বিপাকে 'বিবি' নেতেনিয়াহু! একজিট পোলে রাজপাট বদলের ইঙ্গিত ইজরায়েলে

2

গতি ঘণ্টায় ১৫০ কিমি, তোলপাড় বৃষ্টি নিয়ে কাঁকিনাড়ায় আছড়ে পড়ল অর্ণব, দেখুন ক্ষয়ক্ষতির ছবি

3

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

4

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

5

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.