Horoscope Today: ব্যবসায় লোকসানের আশঙ্কা থাকলেও পুরোনো আটকে থাকা টাকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে মেষের
পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে তীব্র লড়াই মকরের, ব্যবসায় পার্টনারকে বিশ্বাস করলেই ডুববে মীন
1/12
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ব্যবসায় লোকসানের আশঙ্কা থাকলেও পুরোনো আটকে থাকা টাকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ইগোর সংঘাতে দূরত্ব বাড়তে পারে । পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি দানা বাঁধতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের ষড়যন্ত্র। সতর্ক থাকুন। পুরনো আইনি জটিলতা নতুন মোড় নিতে পারে।
2/12
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
নতুন প্রজেক্টে বড় বিনিয়োগে সাময়িক লাভ। ইন্স্যুরেন্স বা পৈতৃক সূত্রে হঠাৎ ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায় পার্টনারের দায়িত্বহীনতা এবং বয়োজ্যেষ্ঠদের আচরণ নিয়ে বিবাদ লেগেই থাকতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষা। স্ত্রীর অসুস্থতার কারণে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে।
3/12
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
ব্যবসায় চলমান লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার পাশাপাশি শেয়ার বাজার থেকে বড় আর্থিক লাভ হতে পারে। ভাইবোনদের সঙ্গে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে তীব্র মনকষাকষি দেখা দিতে পারে। স্ত্রীর কথার কারণে মানসিক আঘাত এবং যাতায়াতের সময় ছোটখাটো দুর্ঘটনা বা আইনি নোটিশের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
4/12
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
বড় খরচ এবং ধার দেওয়া টাকা হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারের ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো। সন্তানদের কেরিয়ার নিয়ে বড়দের সঙ্গে মতপার্থক্য মেটান। জলপথে ভ্রমণ বা রান্নাঘরে বাড়তি সতর্কতা প্রয়োজন। সহকর্মীদের অফিস রাজনীতি বা আইনি ফাঁদ থেকে বাঁচতে চুক্তিপত্রে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া জরুরি।
5/12
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
নেতৃত্বগুণে ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে হঠাৎ বড় আর্থিক সুবিধা পেতে পারেন। পার্টনারের একগুঁয়েমি যৌথ ব্যবসায় ধাক্কা খেতে পারে। পারিবারিক কোনো গোপন বিষয় জানাজানি হওয়া নিয়ে অশান্তি হতে পারে। দাম্পত্যে শীতলতা আসতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব। সরকারি কর সংক্রান্ত আইনি ঝামেলা মাথাচাড়া দিতে পারে।
6/12
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
হিসেব করে না চললে বিপদে পড়ে পারেন। পৈতৃক সম্পত্তি বিক্রি বা উইল সূত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। পার্টনারের ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা এবং আত্মীয়দের হস্তক্ষেপে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। গোপন শত্রুদের ফাঁদে পড়েত পারেন। ব্যবসার আইনি চুক্তি নিয়ে জটিলতা বাড়তে পারে।
7/12
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
ব্যবসায় নতুন পরিকল্পনায় আশাতীত লাভ। শেয়ার বাজার থেকে বড় অংকের আর্থিক প্রাপ্তি হতে পারে। অর্থ লেনদেন নিয়ে পার্টনারের সঙ্গে আস্থার অভাব এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়া নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে। ড্রাইভিংয়ের সময় ক্লান্তিজনিত দুর্ঘটনা এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে সময় কাটানোর মাধ্যমে দাম্পত্য রোমান্স। আইনি বিরোধ মিটিয়ে নেওয়ার পথ প্রশস্ত করুন।
8/12
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় ব্যবসায় মার্জিন কমলেও লটারি বা সরকারি গ্রান্ট থেকে আকস্মিক অর্থ হাতে আসতে পারে। পার্টনারের গোপন তথ্য সামনে আসার পর বাদানুবাদ। ভাইবোনদের সঙ্গে জমি সংক্রান্ত পুরোনো বিরোধ নতুন আকার নিতে পারে। প্রবল প্রতাপের কারণে অধীনস্থদের গোপন জোট, বিষাক্ত জন্তু বা উচ্চ স্থান থেকে পতনের আশঙ্কা থাকলেও স্ত্রীর সঙ্গে পুরোনো ভুল বোঝাবুঝি কেটে সম্পর্ক উষ্ণ হবে।
9/12
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পার্টনারের সঙ্গে দূরত্ব ও মতের অমিল। পরিবারের সঙ্গে খরচ সংক্রান্ত অশান্তি হতে পারে। পাহাড়ি রাস্তায় দ্রুত গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকি। আইনি জটিলতা এড়িয়ে চলুন। স্ত্রীর মতামতকে গুরুত্ব দিয়ে দাম্পত্য জটিলতা দূর করুন।
10/12
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ব্যবসায় বড় বিনিয়োগ থেকে মোটা লাভ। পূর্বপুরুষের সম্পত্তি আকস্মিক হাতে পাওয়ার যোগ রয়েছে। হিসাব পরিষ্কার না রাখলে পার্টনারের সঙ্গে আইনি ঝামেলা। পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে লড়াই চরম পর্যায়ে পৌঁছাতে পারে। কর্মব্যস্ততার জন্য সঙ্গীকে সময় দেওয়া নিয়ে দূরত্ব, হাঁটু বা কোমর সংক্রান্ত পুরোনো চোট এবং আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ও সময় ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
11/12
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
তথ্যপ্রযুক্তি ব্যবসায় বিশেষ লাভের সম্ভাবনা। শর্টটার্ম ট্রেড বড় আর্থিক লাভ। পার্টনারের নতুন পরিকল্পনা আপনার পছন্দ না হওয়ায় টানাপোড়েন। বয়স্ক সদস্যের চিকিৎসা খরচ নিয়ে ভাইবোনের ভুল বোঝাবুঝি। ট্রেন বা বাসে ওঠার সময় অসাবধানতায় আঘাত। স্ত্রীর সঙ্গে সুন্দর ভ্রমণের সুযোগ কাজে লাগান।
12/12
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
ব্যবসায় পার্টনারের ওপর অন্ধবিশ্বাস করবেন না। আর্থিক লেনদেন নিয়ে পার্টনারের সঙ্গে তীব্র মনোমালিন্য। পরিবারের গোপন সমস্যার কারণে গৃহ পরিবেশ ভারী থাকতে পারে। জল বা জলাশয়ের কাছে সাবধানে থাকুন। সহকর্মীদের কাঁধে কাজের দায়িত্ব চাপানো থেকে বাঁচুন । ব্যাংকের লোন সংক্রান্ত আইনি নোটিশ আসার আগেই সতর্ক হন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)