• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /সোনা কিনতে গেলে পকেটে টান! বিয়ের মরসুমে দাম বাড়ল রুপোরও, কলকাতায় কত দিয়ে কিনবেন গয়না?

সোনা কিনতে গেলে পকেটে টান! বিয়ের মরসুমে দাম বাড়ল রুপোরও, কলকাতায় কত দিয়ে কিনবেন গয়না?

Written ByDebasmita Das
Published: Nov 23, 2026, 12:14 IST|Updated: Nov 23, 2026, 12:50 IST
joinshare

বিয়ের মরসুমে সোনা-রুপোর দামে ফের বৃদ্ধি, সোমবার কলকাতায় কত হল দর? বিয়ের মরসুমে গয়না কেনার আগে দেখে নিন দর

Gold and Silver Price1/6

বিয়ের মরসুমে সোনা-রুপোর দামে ফের বৃদ্ধি!

সপ্তাহের শুরুতেই কলকাতার বাজারে বাড়ল সোনা ও রুপোর দাম। সোমবার, ২৩ নভেম্বর সকালে নতুন দর প্রকাশ করেছে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। ২২ ক্যারেট, ১৮ ক্যারেট সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। গয়না কেনার পরিকল্পনা থাকলে দেখে নিন আজকের দর।
Gold and Silver Price2/6

আজ ২২ ক্যারেট সোনার দাম কত?

কলকাতায় ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য ১১,৯১০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম কিনতে খরচ হবে ১ লক্ষ ১৯ হাজার ১০০ টাকা। কমিটির তালিকায় প্রতি গ্রামের কেনার দর ১১,৪০৯ টাকা।
Gold and Silver Price3/6

১৮ ক্যারেট সোনার দরও বাড়ল

১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার প্রতি গ্রামের দাম বেড়ে হয়েছে ৯,৭৮০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৯৭ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ৯৯৫ বিশুদ্ধতার পাকা সোনার প্রতি গ্রামের দর ১২,৫৩৮ টাকা।
Gold and Silver Price4/6

এক কেজি রুপোর দাম কত হল?

সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৪০৩ টাকা। ২১ নভেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৫৩ হাজার ১১৭ টাকা।
Gold and Silver Price5/6

একদিনে কতটা বাড়ল সোনা-রুপোর দাম?

২১ নভেম্বরের তুলনায় ২৩ নভেম্বর ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে ২৪০ টাকা বেড়েছে। ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা এবং ৯৯৫ বিশুদ্ধতার পাকা সোনার দাম বেড়েছে ২৫৩ টাকা। এক কেজি রুপোর দাম বেড়েছে ১,২৮৬ টাকা।
Gold and Silver Price6/6

গয়না কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

এই দরের সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই। গয়না কেনার সময় মজুরি বা মেকিং চার্জ এবং অন্যান্য খরচও যোগ হবে। তাই দোকানে যাওয়ার আগে সেদিনের চূড়ান্ত দাম জেনে নিন।
TAGS:
Gold Price

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.