Jagadhatri Puja: বিধায়কের নেতৃত্বেই এবার চন্দননগরে নজরকাড়া জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে। পুজোর দিনগুলোতে তিনি নিজে রাস্তায় নেমে ট্রাফিক সামলেছেন ও আয়োজনের তদারকি করেছেন। আদি মায়ের পুজোয় তিনি বুক চিরে রক্ত নিবেদন করেন।
1/5
চুঁচুড়ার ছেলে দীপাঞ্জন
বিধান সরকার: তৃণমূলের হেভিওয়েট ইন্দ্রনীল সেনকে হারিয়ে প্রথম বার বিধায়ক হয়েছেন চুঁচুড়ার ছেলে দীপাঞ্জন গুহ। চন্দননগর তাঁকে আপনজন করে নেওয়ায় দায়বদ্ধতা বেড়েছে।
2/5
ট্রাফিক নিয়ন্ত্রণ
নিজের বাড়িতে বাসন্তী পুজো করেন। এবার তাঁরই নেতৃত্বে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে। কখনও নিজে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন। আবার কখনও ছুটে বেরিয়েছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
3/5
পুজোর আয়োজন
পুজোর আয়োজন কেন্দ্রীয় কমিটিকে সাহায্য করা। প্রথমবার দায়িত্ব পাবার পরই রাজ্য উৎসবের তকমা পেয়েছে জগদ্ধাত্রী পুজো। তাঁর আয়োজনও হয়েছে নজরকাড়া।
4/5
নবমীর আরতি
দীপাঞ্জন গুহ হালদারপাড়া আদি পুজো কমিটির সভাপতি। সেই পুজোয় নবমীর আরতি করেন।
5/5
বুক চিরে রক্ত
তারপর চাউলপট্টিতে আদি মায়ের পুজোয় বুক চিরে রক্ত দেন বিধায়ক দীপাঞ্জন গুহ।