• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’ লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য

‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’ লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু লস্কর কমান্ডার লতিফ ভাটের। আত্মসমর্পণের আবেদনেও সাড়া না দেওয়ার পর গুলির লড়াই। CRPF প্রধানের রহস্যময় পোস্ট ঘিরে চর্চা।

Written ByDebasmita Das
Published: Nov 18, 2026, 16:23 IST|Updated: Nov 18, 2026, 16:59 IST
joinshare
‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’  লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’  লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য

‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’ লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য

2

রাজ্য সরকারি কর্মীদের আবার বাড়ল DA, এবার কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা-- কবে ঢুকবে? কার অ্যাকাউন্টে কত টাকা বাড়তি ঢুকবে? বুঝে নিন

3

শুরু বেলুড় মঠ থেকে কামারপুকুর জয়রামবাটির সরকারি এসি ভলভো বাস-পরিষেবা; মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি

4

সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

5

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই পশ্চিমি দেশগুলিকে বিপুল চাপে ফেলে দিলেন জিনপিং ও পুতিন! কী ঘটালেন তাঁরা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’ জম্মু-কাশ্মীরের কুলগামে লস্কর-ই-তইবার কমান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যুর পর, CRPF-এর ডিরেক্টর জেনারেল জি পি সিং সোশ্যাল মিডিয়ায় এমনই রহস্যময় বার্তা দিলেন। নিরাপত্তাবাহিনীর অভিযানের প্রশংসা করে, CRPF-এর ডিরেক্টর জেনারেল জি পি সিং-এর এই মন্তব্যের চারপাশে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায়, নিরাপত্তাবাহিনী সঙ্গে সংঘর্ষে লতিফের মৃত্যু হয়েছে। গত ১১ নভেম্বর, একটি CRPF পোস্টে হামলার ঘটনায় লতিফের নাম জড়িত ছিল বলে নিরাপত্তাবাহিনী দাবি করেছে। ওই ঘটনায় তিন CRPF কর্মী আহত হয়েছিল।

কীভাবে মৃত্যু লতিফের?

পুলিস ও নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুলগামের জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে লস্কর কমান্ডার লতিফ ভাট লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিসের স্পেশাল অপারেশনস গ্রুপ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলা হয়। মসজিদের ভিতরে লতিফের অবস্থান জানা গেলে, প্রথমে লতিফকে আত্মসমর্পণের আবেদন জানানো হয়। কুলগামের পুলিস সুপার অনায়ত আলি চৌধুরী এবং সেনাবাহিনীর এক কমান্ডিং অফিসার ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে কথা বলেন। লতিফকে অস্ত্র ছেড়ে বাইরে বেরিয়ে আসার অনুরোধ করা হয়। কিন্তু লতিফ সেই আবেদনে সাড়া দেননি। পুলিস সুপার দাবি করেন, পরে ভিতর থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে লতিফ গুলি চালান। পাল্টা গুলিতে লতিফের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লতিফের দেহ ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কেন নিরাপত্তাবাহিনীর নজরে ছিলেন লতিফ?

নিরাপত্তাবাহিনীর দাবি অনুযায়ী, গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় একটি CRPF পোস্টে হামলার ঘটনায় লতিফ ও তাঁর সহযোগী উমর নিসার দার জড়িত ছিলেন। ওই হামলায় তিন CRPF কর্মী আহত হয়েছিল। এরপর থেকে লতিফ ও উমর নিসার দারকে খোঁজার জন্য তল্লাশি চলছিল। সোমবার কুলগামের লারু বাইপাস এলাকায়, নিরাপত্তাবাহিনী সঙ্গে সংঘর্ষে উমর নিসার দারের মৃত্যু হয়। কিন্তু সেই দিন লতিফ নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ এড়িয়ে পালাতে সক্ষম হন। এরপর বুধবার গোপন সূত্রে খবর পেয়ে, পুনরায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত কুলগামের জঙ্গলপোরা গ্রামে লতিফকে ঘিরে ফেলা হয়।

কী লিখলেন CRPF প্রধান?

লতিফের মৃত্যুর পর, CRPF-এর ডিজি জি পি সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল, ঠান্ডার আবহাওয়াতেও।’ অনেকেই এই মন্তব্যকে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তাবাহিনীর অভিযানের প্রেক্ষিতে দেখছেন। তবে মন্তব্যটির তাৎপর্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আলাদা কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Jammu Kashmir