- জি নিউজ বাংলা
- /ফোটো
- /অন্নপূর্ণা যোজনার বড় আপডেট: ডিসেম্বরের টাকা ঢোকার আগেই খারাপ খবর, বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ নাম!
অন্নপূর্ণা যোজনার বড় আপডেট: ডিসেম্বরের টাকা ঢোকার আগেই খারাপ খবর, বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ নাম!
Published: Nov 26, 2026, 11:10 IST|Updated: Nov 26, 2026, 11:21 IST
অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম। বাদ পড়তে কয়েক লক্ষ নাম। ডিসেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, কারা বাদ পড়বেন?
1/6অন্নপূর্ণা যোজনায় বড় বদল!
ফের খরাপ খবর। অন্নপূর্ণা যোজনার গ্রাহকের তালিকা থেকে বাদ যেতে চলেছে। একই পরিবারের ২ জনের বেশি মহিলা পাবেন না ভাতা?
2/6একই পরিবারে ৩-৪ জন পাচ্ছেন ভাতা?
এতদিন একই পরিবারের চার-পাঁচজন, এমনকী সাতজন মহিলাও পেতেন অন্নপূর্ণা যোজনার টাকা।
3/6অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় কাটছাঁট
নতুন নিয়মে একটি পরিবার থেকে সর্বোচ্চ ২ জন মহিলা পাবেন মাসে ৩ হাজার টাকা করে। পরিবারের তিন বা তার বেশি মহিলা যোগ্য হলেও সকলকে দেওয়া হবে না টাকা।
4/6অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে বড় আপডেট
ফের উপভোক্তাদের তালিকা যাচাইয়ের সম্ভাবনা। তবে কারা বাদ পড়বেন, কীভাবে নাম বাছাই হবে, তা নিয়ে এখনও স্পষ্ট সরকারি নির্দেশিকা নেই।
5/6নতুন নিয়মে কারা থাকবেন, কারা বাদ পড়বেন?
অন্যদিকে একসময় অনেক মহিলাই একসঙ্গে বিধবা ভাতা ও অন্নপূর্ণা ভাতা পাচ্ছিলেন। একটি তালিকা থেকে তাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে।
6/6অন্নপূর্ণা যোজনায় এবার কার ভাগ্যে শিকে ছিঁড়বে?
জানুয়ারি মাস থেকে মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন একমাত্র ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে করতে পারবেন মহিলারা।