• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /৬০ ঘণ্টা ধরে অবরুদ্ধ সমস্ত শহর! আগুন, বারুদ, রক্ত... ১৬৬ মৃত্যু! মারণ বিস্ফোরণে মুহূর্তে মৃত্যুপুরী নগরী

৬০ ঘণ্টা ধরে অবরুদ্ধ সমস্ত শহর! আগুন, বারুদ, রক্ত... ১৬৬ মৃত্যু! মারণ বিস্ফোরণে মুহূর্তে মৃত্যুপুরী নগরী

Written BySoumitra Sen
Published: Nov 26, 2026, 15:35 IST|Updated: Nov 26, 2026, 15:41 IST
joinshare
রাত ৮টা থেকে ৯টার মধ্যে নৌকা থেকে জনাদশেক তরুণ দক্ষিণ মুম্বইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়ে। সাধারণ পোশাকে থাকা তরুণেরা দ্রুত ভিড়ে মিশে যায়। মুম্বইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলোর দিকে আলাদা করে কারও নজরই পড়েনি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ নভেম্বর। তবে ২০২৬ সালের নয়! ২০০৮ সালের। রাত তখন ৮টা। অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙিনৌকায় চেপে মুম্বইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসছিল কয়েকজন যমদূত। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ট্রলার দখল করে পর পর খুন করতে থাকে তারা! কিন্তু তখনও ক্লাইম্যাক্স যে বাকি, কে জানত!

ট্রলার দখল1/7

ট্রলার দখল

২০০৮ সালের ২১ নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজে চেপে মুম্বইয়ের পথে রওনা দিয়েছিল ১০ জন তরুণ। সবার বয়সই ছিল কুড়ির কোঠায়। রাস্তায় তারা এমভি কুবের নামে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার দখল করে নেয়। সেটায় উঠে পড়ে এবং ট্রলার চালক বাদে অন্যদের হত্যা করে।
ট্রলার চালককে হত্যা2/7

ট্রলার চালককে হত্যা

কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। মুম্বই উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে ট্রলার চালককেও হত্যা করে তারা। তারপর ছোট ডিঙি নৌকায় চড়ে ডকের দিকে রওনা দেয় তারা।
রাত ৮টা থেকে ৯টা3/7

রাত ৮টা থেকে ৯টা

রাত ৮টা থেকে ৯টার মধ্যে দুটি অথবা তিনটি ডিঙি ১০ তরুণ দক্ষিণ মুম্বইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়েন।
হাতে ভারী ব্যাগ4/7

হাতে ভারী ব্যাগ

সাধারণ পোশাকে থাকা ওই তরুণেরা দ্রুত ভিড়ে মিশে যায়। মুম্বইয়ের দারুণ ব্যস্ততার মধ্যে আপাত অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলির দিকে কারও নজরই পড়েনি!
কিছুক্ষণের মধ্যেই 5/7

কিছুক্ষণের মধ্যেই

ডক থেকে বেরিয়ে তারা কয়েকটি দলে ভাগ হয়ে যায়। আলোঝলমল মুম্বইয়ের ব্যস্ত বাসিন্দারা তখনও বুঝতে পারেননি আর কিছুক্ষণের মধ্যে তাঁদের উপর নেমে আসছে কী ভয়ংকর বিপদ!
বিস্ফোরণ, আগুন, রক্ত6/7

বিস্ফোরণ, আগুন, রক্ত

আর কিছুক্ষণের মধ্যেই মুম্বই দেখল আধুনিক মারণ অস্ত্রের ভয়াল তাণ্ডব। দেখল বিস্ফোরণ, আগুন, রক্ত। পরে সারা বিশ্ব টেলিভিশনে দেখল মারণ হামলার সেই দৃশ্য!
১৬৬ মৃত্যু7/7

১৬৬ মৃত্যু

মুম্বইয়ে ভয়াবহ সেই হামলার পরে তদন্তে বেরিয়ে আসে, ওই তরুণেরা পাকিস্তানের সংগঠন লস্কর-ই-তইবার (এলইটি) সদস্য। মুম্বইয়ে বড় ধরনের হামলার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মনে করা হয়, সংগঠনটি ২০০৫ সালের শেষ দিকে, এমনকি তারও আগে থেকে হামলার পরিকল্পনা করে এবং মুম্বই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। সেদিনের ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু ঘটেছিল!
TAGS:
Mumbai News

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ডায়াবেটিস, স্ট্রেস থেকে স্ক্রিন টাইম: হার্ট ভালো রাখতে কী করবেন, কী এড়াবেন? জানালেন ডাঃ গোপাল চন্দ্র ঘোষ

ডায়াবেটিস, স্ট্রেস থেকে স্ক্রিন টাইম: হার্ট ভালো রাখতে কী করবেন, কী এড়াবেন? জানালেন ডাঃ গোপাল চন্দ্র ঘোষ

2

'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি

3

নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন! পাসপোর্ট-বিতর্কে CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস

4

ICDS সুপারভাইজার নিয়োগ মামলা: দ্রুত শুনানির নির্দেশ, রাজ্যকে ৪ সপ্তাহের সময়সীমা

5

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.