• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিশ দমকলের
Live Now

LIVE Update: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিশ দমকলের

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written BySoumita Khan
Published: Nov 17, 2026, 07:26 IST|Updated: Nov 17, 2026, 23:47 IST
joinshare
LIVE Update:   অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিশ দমকলের
17 Nov 2026 23:43 IST
share

Abhishek Banerjee Camac Street Office: অভিষেকের ক্যামাক স্ট্রিটে অফিসে নোটিশ দমকলের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ফের ফায়ার ইন্সপেকটশন! মমতার বাড়িতে গিয়ে নোটিশ দমকলে। নোটিশ নিলেন মমতা তৃণমূলের দুই নেতা।

17 Nov 2026 15:22 IST

Dumdum School Incident: দমদম সেন্ট স্টিফেন স্কুল

দমদম সেন্ট স্টিফেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র স্কুলের চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম। হঠাৎ করে চতুর্থ পিরিয়ডের পর ঘটনাটি ঘটায় বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে। অষ্টম শ্রেণি ছাত্র চারতলার বারান্দা থেকে পড়ে গুরুতর যখম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল  ১১ টা থেকে ১২টার মধ্যে  ‌ হঠাৎই চারতলার বারান্দা থেকে ঝাপ  দেয় অষ্টম শ্রেণীর পড়ুয়া তানিস দাস।  স্কুলে থাকা অন্যান্য ছাত্রছাত্রীর স্কুল কর্তৃপক্ষকে জানায় স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি আহত ছাত্রকে নাগেরবাজার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায়  চলছে আহত ছাত্রের চিকিৎসা।

17 Nov 2026 14:52 IST

Hooghly: হুগলির শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল আদালত

২০২৪ সালের হুগলির শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল আদালত। ২০২৫ সালেই জেলা আদালত ফাঁসির সাজা দেয়। চ্যালেঞ্জ করে  আদালতের আসে অভিযুক্ত অশোক সিংহ। সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন নিয়ে আদালতে আসে রাজ্যও। সেই মামলায় এই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন দোষী সাব্যস্ত আসামি অশোক সিংহ। তিন মাসের জন্য ফাঁসির নির্দেশ কার্যকর করা যাবে না, কারণ এই সময়ের মধ্যে অশোক চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।

17 Nov 2026 11:06 IST

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান বিচারপতি কৃষ্ণা রাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে বিচার ব্যবস্থাকে আক্রমণ এর ঘটনায় শোকজ নোটিস ইস্যু করলো হাইকোর্ট। ১৫ দিনে কারণ দর্শানোর নির্দেশ, নিরাপত্তা নিয়ে,স্বরাষ্ট্র দপ্তর ও প্রিন্সিপাল সেক্রেটারিকে রিভিউ কমিটির মিটিং করার নির্দেশ। ২ সপ্তাহের মধ্যে মিটিং করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে হবে।

17 Nov 2026 09:48 IST

Cow Smuggling: অভিনব ভাবনায় গোরু পাচার

অভিনব ভাবনায় গোরু পাচার। এবার স্করপিও গাড়ি করে গরু পাচার করতে গিয়ে ধরা পড়লো পুলিশের হাতে। ঝাড়গ্রামে পুলিশের অভিযানে স্করপিও গাড়ি থেকে ৪টি গরু উদ্ধার এতদিন কন্টেনার,ট্রাক, তেলের ট্যাঙ্কার সহ বিভিন্ন উপায়ে গরু পাচার দেখা গেছে। কিন্তু স্করপিও গাড়িতে গরু পাচার এই প্রথম ধরা পড়লো ঝাড়গ্রামে। গত রাতে আনুমানিক ১১:৩৫ মিনিট নাগাদ বালিভাসা টোল প্লাজা অতিক্রম করার পর JH-01-AS-1151 নম্বরের একটি সাদা রঙের স্করপিও গাড়ি পুলিশের নজরে আসে। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে গাড়ির চালক NH-49-এর উপর গোপীমণি মৌজার বুড়িমোল এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে তার ভিতর থেকে ৪টি গরু উদ্ধার করে। যদিও গাড়ির চালক পলাতক। ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়িটি ও উদ্ধার হওয়া গরুগুলি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে যে ভাবে পেছনের সিট খুলে গরু গুলি কে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তা দেখে পুলিশ কর্মীরাও অবাক।

17 Nov 2026 09:44 IST

Malda: তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব

মালদা মোথাবাড়ির ঘটনায় তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তার স্বামী মোহাম্মদ মেহেবুব আলমকে তলব করল NIA। আগামী সপ্তাহে দুজনকেই তলক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

17 Nov 2026 07:29 IST

Kolkata: পুরসভার শো কজের লিখিত জবাব দিল আরসালান

কলকাতার কসবার টেগোর পার্কে জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁর বিরুদ্ধে ওঠা জমি দখল ও বেআইনি নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুরসভার শো কজের লিখিত জবাব জমা দিল। সোমবার লিখিত জবাবে তারা জানিয়েছে যে, তারা কোনো জমি দখল করেনি। অস্থায়ীভাবে কেবল তাদের কর্মীদের চলাচলের পথ তৈরি করেছিল এবং কিছু প্রয়োজনীয় দৈনিক কাজের জন্য সেচ দফতরের একটি রাস্তার কোনও কোনও অংশ ত্রিপল দিয়ে ঢেকে ব্যবহার করেছিল।

17 Nov 2026 07:28 IST

North Bengal Weather: কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গ, বাড়ছে শীতের দাপট

শীতের আমেজে কাঁপছে উত্তরের জলপাইগুড়ি। মঙ্গলবার সকাল থেকেই জেলার আকাশজুড়ে কুয়াশাচ্ছন্ন মেঘের চাদর। সূর্যের দেখা মিললেও তার তেজ অনেকটাই কম। সঙ্গে হিমেল হাওয়ার দাপট। সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলাজুড়ে। শীতের হাত থেকে বাঁচতে গরম পোশাক পরে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার শরীর গরম রাখতে ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। সব মিলিয়ে ধীরে ধীরে নিজের দাপট বাড়াচ্ছে শীত। শীতের এই আমেজে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। পাহাড় ও ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ছে পর্যটকদের আনাগোনা।

17 Nov 2026 07:27 IST

Kolkata News: সনাতন হিন্দু সংস্কৃতির দুই মাইল ফলক

রাজ্যে পালাবদলের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। তারিখটা ছিল ৭ ডিসেম্বর, ২০২৫। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। তার ঠিক ১ বছরের মাথায়, বদলের বাংলায় ফের সনাতন সংস্কৃতির আরেক মাইল ফলক রচিত হতে চলেছে আজ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ সকাল ১১ টায় আয়োজিত হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা পাঠ। গো বলয়ের মহারাজা অগ্রসেন ধাম এই অনুষ্ঠানের মূল আহবায়ক। তবে আজকের অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে রাজ্যের শাসক দল সহ সমস্ত হিন্দু সনাতন সংগঠন তাদের মতো করে প্রস্তুতি নিয়েছে। রামানন্দ মিশন, সনাতন ভাইবস সহ একাধিক সংগঠন আজ ইনডোর স্টেডিয়াম ভরানোর দায়িত্বে। অনুষ্ঠানে সগৌরব উপস্থিতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্য ক্যাবিনেটের উজ্জ্বল একঝাঁক মন্ত্রী এবং নেতাদের। যদিও এই গোটা কর্মসূচিকে রাজনৈতিক আঙিনা থেকে মুক্ত রাখার কথা বলেছেন প্রত্যেকেই। তাদের বক্তব্য, দেশের গঠন যে সনাতন ধর্মের হাত ধরে, দেশ যেভাবে সনাতন নেতৃত্বের নির্দেশে উন্নতির পথে এগিয়ে চলছে, তাতে হিন্দু জাগরণ অবশ্যম্ভাবী। সেই হিন্দু জাগরণের অন্যতম অধ্যায়, মঙ্গলবার, পবন পুত্র হনুমানের বার, আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ একদিকে পূণ্যর্জন এবং অপরদিকে সনাতন ভাবধারা জাগ্রত করার এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে গেরুয়া বঙ্গে।

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC
BJP

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: দমদম সেন্ট স্টিফেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র স্কুলের চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম। হঠাৎ করে চতুর্থ পিরিয়ডের পর ঘটনাটি ঘটায় বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে। অষ্টম শ্রেণি ছাত্র চারতলার বারান্দা থেকে পড়ে গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল  ১১ টা থেকে ১২টার মধ্যে  ‌ হঠাৎই চারতলার বারান্দা থেকে ঝাপ  দেয় অষ্টম শ্রেণীর পড়ুয়া তানিস দাস।  স্কুলে থাকা অন্যান্য ছাত্রছাত্রীর স্কুল কর্তৃপক্ষকে জানায় স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি আহত ছাত্রকে নাগেরবাজার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায়  চলছে আহত ছাত্রের চিকিৎসা।

২০২৪ সালের হুগলির শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল আদালত। ২০২৫ সালেই জেলা আদালত ফাঁসির সাজা দেয়। চ্যালেঞ্জ করে  আদালতের আসে অভিযুক্ত অশোক সিংহ। সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন নিয়ে আদালতে আসে রাজ্যও। সেই মামলায় এই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন দোষী সাব্যস্ত আসামি অশোক সিংহ। তিন মাসের জন্য ফাঁসির নির্দেশ কার্যকর করা যাবে না, কারণ এই সময়ের মধ্যে অশোক চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান করলেন বিচারপতি কৃষ্ণা রাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে বিচার ব্যবস্থাকে আক্রমণের ঘটনায় শোকজ নোটিস ইস্যু করল হাইকোর্ট। ১৫ দিনে কারণ দর্শানোর নির্দেশ, নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র দপ্তর ও প্রিন্সিপাল সেক্রেটারিকে রিভিউ কমিটির মিটিং করার নির্দেশ। ২ সপ্তাহের মধ্যে মিটিং করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে হবে।

মালদা মোথাবাড়ির ঘটনায় তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তার স্বামী মোহাম্মদ মেহেবুব আলমকে তলব করল NIA। আগামী সপ্তাহে দুজনকেই তলক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

রাজ্যে পালাবদলের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। তারিখটা ছিল ৭ ডিসেম্বর, ২০২৫। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। তার ঠিক ১ বছরের মাথায়, বদলের বাংলায় ফের সনাতন সংস্কৃতির আরেক মাইল ফলক রচিত হতে চলেছে আজ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ সকাল ১১ টায় আয়োজিত হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা পাঠ। গো বলয়ের মহারাজা অগ্রসেন ধাম এই অনুষ্ঠানের মূল আহবায়ক।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতীয় সময় আজ ভোররাতে জন্ম নিল চলতি বছরের তৃতীয় ঘূর্ণিঝড় আখভান। ইরানের দেওয়া এই নাম পারস্য প্রাচীন লোককথার এক অতি শক্তিশালী দৈত্যের নামে। যে দৈত্য মুহূর্তে রূপ বদল করে দানবীয় ঝড়ে পরিণত হতে পারত। আখ ভান অতি প্রবল ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোন) হয়ে উঠবে বলে জানিয়েছে মৌসম ভবন। এই মুহূর্তে আখভান একটি সাধারণ ঘূর্ণিঝড়। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী বা প্রবল (সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 

 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES