Gold Rate Today; কলকাতায় সোনার দর
কলকাতায় বাজার খোলার আগে এই মুহূর্তে সোনার দাম:
১) হলমার্ক সোনার গয়না ১ গ্রাম ১৩ হাজার ৬০০ টাকা।
২) খুচরো পাকা সোনা ১ গ্রাম ১৪ হাজার ৩০৫ টাকা।
৩) পাকা সোনার বাঁট ১ গ্রাম ১৪ হাজার ২৩৫ টাকা।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- বৃহস্পতির রাতে এক মর্মান্তিক রেলদুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটি? শহরের চারটি বাজি বাজারে কড়াকড়ি। কিন্তু বাজি মহল্লায় ঠিক কী অবস্থা? ফুলবাগানে জুট মিলে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গোডাউনে মজুত পাট, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন। ফের গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল পুলিস। বড়সড় মাদক চক্রের হদিস মেদিনীপুর শহরে। আজ সকালে নিজেই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নিলেন রাজ্যপাল। আজ কেমন থাকবে ওয়েদার? কিছু জানা গেল? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।
কলকাতায় বাজার খোলার আগে এই মুহূর্তে সোনার দাম:
১) হলমার্ক সোনার গয়না ১ গ্রাম ১৩ হাজার ৬০০ টাকা।
২) খুচরো পাকা সোনা ১ গ্রাম ১৪ হাজার ৩০৫ টাকা।
৩) পাকা সোনার বাঁট ১ গ্রাম ১৪ হাজার ২৩৫ টাকা।
কুলিক ফরেস্টে নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার! মৃত্যুরহস্যের কিনারা করতে রাতভর পুলিসের তৎপরতা।
মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ১৩ বছরের এই কিশোরী, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হল তার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে একাধিক পুলিসি দল।
আমেরিকায় বইছে বদলের হাওয়া। মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ-- দুই কক্ষেরই দখল নিয়েছে ডেমোক্র্যাটরা। এবার আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, লস অ্যাঞ্জেলেসেও বড় রকম পালাবদল। বর্তমান মেয়র ক্যারেন বাসকে হারিয়ে মেয়র নির্বাচনে বিরাট জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। ৪৫ বছরের নিত্যা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থন পেয়েছিলেন। তাঁর এই জয় মার্কিন রাজনীতিতে খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ব্যাংক দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার প্রকাশ করা এক ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট পেনা বলেন, কোনো সময়ে যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার উপর যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না।
আবর্জনা তুলে তুলে বালতিতে রাখছেন শহরের প্রথম নাগরিক। স্বচ্ছতা শ্রমদান, সঙ্গে বৃক্ষরোপণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। কথাই ছিল, নির্মল স্বচ্ছতা অভিযানে বিশ্ববিদ্যালয় চত্বর পরিষ্কার করবেন তিনি। সরাসরি নিজেই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নেবেন রাজ্যপাল। তেমনই ঘটল শুক্রবার সকালে।
ট্রেনের ধাক্কায় ফুলেশ্বরে মৃত্যু। জানা গিয়েছে, লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এই দু'ই ব্যক্তির। রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি ফুলেশ্বরের বাসিন্দা। দুজনেরই বাড়ি স্থানীয় ফুলেশ্বর সাতমহল এলাকায়। রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়া খড়্গপুর আপ লাইনে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিস ও স্থানীয়রা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল পুলিস।