SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জীবনের শেষ 'টেক অফ'! বদ্রীনাথ কপ্টারযাত্রীর হাসিমুখে শেষ মুহূর্তের সেলফি ভিডিয়ো ভাইরাল

Chopper Crash Viral Video: হাসিমুখে সেলফি ভিডিয়োর কিছুক্ষণ পরেই মর্মান্তিক দুর্ঘটনা! বদ্রীনাথে হেলিকপ্টার ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তের সেলফি ভিডিয়ো প্রকাশ্যে। উত্তরাখণ্ডে চপার ক্র্যাশে পাইলটসহ ৬ জনের মৃত্যু।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 31, 2026, 04:48 PM IST | Updated: Oct 31, 2026, 04:55 PM IST
Image Credit: প্রতাপ বাচিহল্লি নিঙ্গারাজুর সেলফি ভিডিয়ো
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবনের শেষ টেক অফ! ঘুণাক্ষরেও কল্পনায় আসেনি সেই দুঃস্বপ্ন। তখন দু-চোখে শুধু ঘোরার আনন্দ। নতুন অভিজ্ঞতার উচ্ছ্বাস। উত্তরাখণ্ডের বদ্রীনাথে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার ভাইরাল একটি সেলফি ভিডিয়ো। হেলিকপ্টার ক্র্যাশ করে ৬ জনের মৃত্যুর পর সামনে আসে ওই সেলফি ভিডিয়ো। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

শুক্রবার উত্তরাখণ্ডে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ-জোশিমঠ এলাকায় ওই মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ মোট ছয় জনেরই মৃত্যু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার মাত্র কিছুক্ষণ আগে ওই অভিশপ্ত হেলিকপ্টারের-ই যাত্রী প্রতাপ বাচিহল্লি নিঙ্গারাজু  নিজের মোবাইলে একটি সেলফি ভিডিয়ো করেন। যে ভিডিয়ো এবার সামনে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ৪১ বছর বয়সী প্রতাপ বাচিহল্লি নিঙ্গারাজু হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। তখন বদ্রীনাথ হেলিপ্যাড থেকে দেহরাদুন উড়ে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারটি টেক অফ করছিল।

নানা অ্যাঙ্গেল থেকে টেক অফ মুহূ্র্তের ভিডিয়ো নিজের ফোনবন্দি করেন নিঙ্গারাজু। কিন্তু কে জানত যে এই আনন্দ মুহূর্তটাই তাঁদের সবার জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে! দুর্ঘটনায় প্রতাপ ছাড়াও প্রাণ হারিয়েছেন বেঙ্গালুরুর আরও চারজন— অরুণ সালুঙ্কে, সুধীর কে, এইচ এস নটরাজ এবং শঙ্করগৌড়া ভিবি। সেইসঙ্গে দিল্লির বাসিন্দা পাইলট হিমাংশু সবরওয়ালও প্রাণ হারান।

জানা গিয়েছে, এম/এস ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের কপ্টারটি প্রচণ্ড তুষারপাতের মধ্যেই দুপুর সোয়া ১টা নাগাদ রওনা হয়। টেক অফের কিছুক্ষণ পরই হাতি পর্বত এলাকার কাছে আকাশপথে কপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুপুর ২টা ২০ মিনিট নাগাদ জোশিমঠের ছাই গ্রামের কাছে পাহাড়ি ঢালে ভেঙে পড়ে কপ্টারটি। এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি। ভারতের অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও ঘটনার প্রাথমিক মূল্যায়নের জন্য দেরাদুনে বিশেষ তদন্তকারী দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে এই ধরনের হেলিকপ্টার দুর্ঘটনা নতুন নয়। পরিসংখ্যান বলছে, বিগত ১০ বছরে এই রাজ্যে ১২টিরও বেশি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ঘটে যাওয়া ১৩টি বড় দুর্ঘটনার মধ্যে ৬টিতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭টি দুর্ঘটনায় অবশ্য বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। পাহাড়ি এলাকার প্রতিকূল আবহাওয়া এবং তুষারপাতের মধ্যে দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত-ই দুর্ঘটনা ডেকে আনছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন, নেতৃত্বকে ‘বাইপাস’ করেই স্পিকারকে জবাব ৩ সাংসদের, NCPI-তে মতবিরোধ? তুঙ্গে জল্পনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES