• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /চোখের পলকে সব শেষ! মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

চোখের পলকে সব শেষ! মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

Terrible Road Accident: তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন খাটু শ্যাম মন্দির দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তার জেরেই এই দুর্ঘটনা।

Written BySoumita Khan
Published: Nov 22, 2026, 08:46 IST|Updated: Nov 22, 2026, 09:00 IST
joinshare
চোখের পলকে সব শেষ! মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
চোখের পলকে সব শেষ! মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

চোখের পলকে সব শেষ! মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৯

2

কথা রেখে নবদ্বীপে মুখ্যমন্ত্রী! রাসে বড় চমক, একাধিক পুজোর উদ্বোধনে শুভেন্দু

3

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

4

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

5

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই পরিবারের নয়জনের মর্মান্তিক মৃত্যু। আরও ছয়জন গুরুতর আহত। ভয়াবহ পথ দুর্ঘটনায় এলাকায় হাহাকার। গত শনিবার রাত ২টো নাগাদ রাজস্থানের কোটা-উদয়পুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে আসা ক্রুজার গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারেরই আরও ৬ জন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের আঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে দুই টুকরো হয়ে যায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ও আহতরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনাগ্রস্ত ক্রুজার গাড়িটিতে একই পরিবারের মোট ১৫ জন সদস্য ছিলেন। মৃতদের নাম- ঊষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী।

আরও পড়ুন: Live: বাইশ গজের পাশে এবার রাজনীতির পিচেও! বিজেপিতে যোগদান ভারতীয় দলের তারকা ক্রিকেটার

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস (এসপি) তেজস্বিনী গৌতম-সহ বিশাল পুলিস বাহিনী এবং উদ্ধারকারী দল পৌঁছে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়। আহত ৬ জনকে অ্যাম্বুল্যান্সে করে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল টিমও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা শাসক-সহ (এডিএম-সিটি) পুলিস ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দুর্ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেন।

৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, খাটু শ্যাম দর্শন শেষে একই পরিবারের ওই সদস্যরা মহারাষ্ট্রে ফিরছিলেন। বর্তমানে আহতদের সঠিক চিকিৎসা ও দ্রুত সুস্থ করে তোলাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি মৃতদের দেহ ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বিষাক্ত মদ খেয়ে মণিপুরে ভয়াবহ পরিস্থিতি! ৩ দিনে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০-র বেশি

দুর্ঘটনার কবলে পড়া পরিবারের এক সদস্য জানান, গত মঙ্গলবার রাতে তাঁরা যাত্রা শুরু করেছিলেন এবং ঘটনার দিন বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে তাঁরা একটি হোটেলেও থেমেছিলেন। ওই সদস্যের কথায়, তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন আত্মীয় খাটু শ্যাম থেকে ধারের দিকে যাচ্ছিলেন। পথে দুটি গাড়ি কিছুটা পিছিয়ে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এগিয়ে যায়। পরে এক বোনের কাছ থেকে ফোনে দুর্ঘটনার খবর পেয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে পৌঁছে তাঁরা গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান এবং জানতে পারেন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident