• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বিষাক্ত মদ খেয়ে মণিপুরে ভয়াবহ পরিস্থিতি! ৩ দিনে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০-র বেশি

বিষাক্ত মদ খেয়ে মণিপুরে ভয়াবহ পরিস্থিতি! ৩ দিনে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০-র বেশি

প্রাথমিকভাবে মিথানল বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও চিকিৎসা ও বৈজ্ঞানিক পরীক্ষায় নিশ্চিত হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। সতর্কতামূলক নির্দেশিকাও জারি করা হয়েছে।

Written ByDebasmita Das
Published: Nov 21, 2026, 09:45 IST|Updated: Nov 21, 2026, 10:00 IST
joinshare
বিষাক্ত মদ খেয়ে মণিপুরে ভয়াবহ পরিস্থিতি! ৩ দিনে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০-র বেশি

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মদে বিষক্রিয়ার আশঙ্কা। আর তার জেরেই মণিপুরে ভয়াবহ পরিস্থিতি। গত তিন দিনে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০-রও বেশি মানুষ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের চন্দেল জেলায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। অসুস্থ ৭৮ জন শিজা হাসপাতালে এবং ২৩ জন বাবিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রশাসন সূত্রে খবর, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। প্রথমে চন্দেল জেলা পুলিসের তরফে আটজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। আক্রান্তদের মধ্যে অনেককেই ইম্ফলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন, ২০২৯ ভোটের আগেই অ্যাসিড টেস্ট কংগ্রেস-বিজেপির: বিরাট ভোটে জয়ী হয়ে বাজিমাত হাতের, কোন দল কটি আসন পেল?

কোথা থেকে এসেছিল ওই মদ?

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, যে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, তা চন্দেল জেলার বাইরে থেকে আনা হয়েছিল। চন্দেল জেলা পুলিসের বক্তব্য অনুযায়ী, ওই মদ কেনা হয়েছিল পার্শ্ববর্তী কাকচিং জেলার সুগ্নু এলাকা থেকে। চন্দেল জেলায় সেই মদ তৈরি বা প্রস্তুত করা হয়েছিল, এমন কোনও তথ্য এখনও মেলেনি।

মিথানল বিষক্রিয়ার আশঙ্কা

আক্রান্তদের মধ্যে অনেকেরই মাথা ঘোরা, পেটে ব্যথা, বমি, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে বলে খবর। চিকিৎসকদের একাংশের তরফে মিথানল বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েকজন রোগীর ডায়ালিসিসও চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও চিকিৎসা ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন। প্রাথমিক ভাবে চান্দেল পুলিসের তরফে মৃত ৮ ব্যক্তির নাম জানানো হয়। তাঁরা হলেন, কিষাণ হ্রাংবুং অনল (৩২), হ্রাংবুং বেরুং অনল (৫০), হ্রাংবুং মোহরিং অনল (৪৬), আরডি আংনাহিরিং অনল (৩৭), কেআই রামতিয়াং অনল (৪৪), এনএল মোথারিং অনল, টিএস অ্যাশিং এবং টিএস লাভলি। 

হাসপাতালে মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি। ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন, ফের স্কুল-কলেজ ছুটি: নভেম্বরের এই দু'দিন আর ডিসেম্বরের এইদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, 

অন্যদিকে, চন্দেল জেলা প্রশাসনের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎস থেকে পাওয়া মদ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই উৎসের মদ খেয়ে থাকলে উপসর্গ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News