• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ফের স্কুল-কলেজ ছুটি: নভেম্বরের এই দু'দিন আর ডিসেম্বরের এইদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, কারা পাবেন সুবিধা? সবেতন ছুটি পাবেন বেসরকারি কর্মীরাও

ফের স্কুল-কলেজ ছুটি: নভেম্বরের এই দু'দিন আর ডিসেম্বরের এইদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, কারা পাবেন সুবিধা? সবেতন ছুটি পাবেন বেসরকারি কর্মীরাও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়াদের জন্য ফের ছুটির খবর। ২৬, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বন্ধ থাকবে স্কুল, কারা পাবেন এই সুবিধা?

Written ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 20, 2026, 23:17 IST|Updated: Nov 20, 2026, 23:30 IST
joinshare
ফের স্কুল-কলেজ ছুটি: নভেম্বরের এই দু'দিন আর ডিসেম্বরের এইদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, কারা পাবেন সুবিধা? সবেতন ছুটি পাবেন বেসরকারি কর্মীরাও
Image Credit: স্কুল-কলেজ বন্ধ

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়াদের জন্য ফের ছুটির খবর। ২৬, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বন্ধ থাকবে স্কুল, কারা পাবেন এই সুবিধা?

দশেরা, দীপাবলি এবং কার্তিক পূর্ণিমার দীর্ঘ উৎসবের মরসুমের পর অর্ণব, মুরসু এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় অ্যাকোয়ান (Cyclone Aquan)-এর দাপটে এমনিতেই একটানা ছুটির আমেজে রয়েছে পড়ুয়ারা। সেই রেশ কাটতে না কাটতেই এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচন (Gram Panchayat Elections) ঘিরে ফের এক দফা ছুটির ঘোষণা অন্ধ্রপ্রদেশে। রাজ্যের ১৩,১৬৭টি গ্রাম পঞ্চায়েতে তিন দফায় ভোটগ্রহণের কারণে আগামী ২৬ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আখভান’ আরও ভয়ংকর সাইক্লোন হয়ে গিলে খেতে আসছে: লাল দুর্যোগের কবলে ভাসছে রাজ্য, টানা ৪দিন স্কুল-কলেজ বন্ধের বড় ঘোষণা

কোন দফায় কবে ও কোথায় ছুটি?
 

অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন বা এপিএসইসি (APSEC)-র নির্ঘণ্ট অনুযায়ী, পুরসভা এবং এমপিটিসি-জেডপিটিসি (MPTC-ZPTC) ভোট পর্ব মেটার পর এবার সরপঞ্চ ও ওয়ার্ড মেম্বার পদের নির্বাচন হতে চলেছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ওই দিনই দুপুর ২টো থেকে ভোটগণনা চলবে। 

ছুটির লিস্ট নিচে দেখে নিন...

  • প্রথম দফা (২৬ নভেম্বর, বৃহস্পতিবার): এই দিন যেসব গ্রামে ভোটগ্রহণ হবে, সেখানকার সরকারি স্কুল ও অফিসগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা হবে। প্রস্তুতির সুবিধার্থে ওই দিন সংশ্লিষ্ট গ্রামগুলির সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
  • দ্বিতীয় দফা (২৯ নভেম্বর, রবিবার): দ্বিতীয় দফার ভোট পড়েছে রবিবার। যেহেতু ওই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি, তাই স্কুলে পোলিং বুথ তৈরি হলেও পড়ুয়াদের জন্য আলাদা করে অতিরিক্ত ছুটির প্রয়োজন হচ্ছে না।
  • তৃতীয় দফা (২ ডিসেম্বর, বুধবার): শেষ দফার ভোটের দিনও সংশ্লিষ্ট ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি স্কুলগুলি বন্ধ থাকবে।

সব স্কুলে কি ছুটি থাকবে?
 

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের সব স্কুলে একযোগে ছুটি থাকছে না। কেবল যেসব গ্রামের সরকারি স্কুলে ভোটকেন্দ্র বা পোলিং বুথ (Polling Booths) তৈরি করা হবে, শুধুমাত্র সেই স্কুলগুলিতেই ছুটি থাকবে। 

এর বাইরে থাকা অন্যান্য সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক নিয়ম মেনেই খোলা থাকবে। তাই অভিভাবক ও পড়ুয়াদের আগেভাগে নিজ নিজ স্কুলের বিজ্ঞপ্তি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারি কর্মচারী ও বেসরকারি শ্রমিকদের জন্য সবেতন ছুটি
 

ভোটের দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুবিধার্থে শুধু সরকারি কর্মচারীরাই নন, বেসরকারি ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

রাজ্যের শ্রম দফতর (Labour Department) এক নির্দেশিকায় জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন, ১৯৮৮-এর ৩১(২) ধারা (Section 31(2) of the AP Shops and Establishments Act, 1988) অনুযায়ী ভোটের এলাকাগুলিতে দোকান, কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের সবেতন ছুটি (Paid Holiday) দিতে হবে। 

কোনও মালিকপক্ষ শ্রমিকদের ভোটদানে বাধা দিলে বা ছুটি না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News
School Holidays