কথা দিয়েছিলেন, কথা রাখছেন। জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর-চন্দননগর ঘুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২২ তারিখ রাসে যাবেন নবদ্বীপে। সেইমতোই রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপে পৌঁছে প্রথমেই তিনি যাবেন প্রাচীন মায়াপুরে। সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান মন্দিরে দর্শন ও পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যাবেন যোগনাথতলায়। সেখানে গৌরাঙ্গিনী পুজোর উদ্বোধন করবেন তিনি। তারপর কুটিরপাড়ায় মুক্তি সূর্য ক্লাবের উদ্যোগে ভারতমাতা পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। শেষে বড় শ্যামা পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মাঝে নবদ্বীপ শহরের পোড়ামাতলায় গিয়ে পোড়ামা কেও পুজো দিতে পারেন তিনি।
22 Nov 2026 07:56 IST
Shalimar's Wellness Run: স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে দ্বিতীয় বর্ষে
স্বাস্থ্য সচেতনতা এবং শরীরচর্চার বার্তা ছড়িয়ে দিতে দ্বিতীয় বর্ষে পা রাখল ‘Shalimar's Wellness Run’। রবিবার ভোরে সল্টলেকের সেক্টর ফাইভের গডরেজ ওয়াটারসাইড থেকে শুরু হয় এই ম্যারাথন। এবছর এই দৌড় প্রতিযোগিতায় প্রায় ১৭০০ জন অংশগ্রহণ করেন। আয়োজক সংস্থা শালিমার্স-এর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ম্যারাথনে মোট চারটি বিভাগ রাখা হয়েছিল। ১৬ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ৩ কিলোমিটার—এই চারটি বিভাগে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে দৌড়ে অংশ নেন।
22 Nov 2026 07:52 IST
Yuzvendra Chahal joins BJP: বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চহল
বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চহল। শনিবার রাতে পদ্মশিবিরে তাঁর আনুষ্ঠানিক যোগদানের খবর প্রকাশ্যে আসে। বিজেপিতে যোগ দেওয়ার পর পরই সংগঠনে বিশেষ দায়িত্বও পেয়ে গিয়েছেন তিনি। বিজেপি ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে লেগ স্পিনারকে।
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Live Updates: বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চহল। শনিবার রাতে পদ্মশিবিরে তাঁর আনুষ্ঠানিক যোগদানের খবর প্রকাশ্যে আসে। বিজেপিতে যোগ দেওয়ার পর পরই সংগঠনে বিশেষ দায়িত্বও পেয়ে গিয়েছেন তিনি। বিজেপি ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে লেগ স্পিনারকে।
অন্যদিকে, জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর-চন্দননগর ঘুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২২ তারিখ রাসে যাবেন নবদ্বীপে। সেইমতোই রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপে পৌঁছে প্রথমেই তিনি যাবেন প্রাচীন মায়াপুরে। সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান মন্দিরে দর্শন ও পুজো দেবেন মুখ্যমন্ত্রী।
মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার, ২২ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES