• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ষষ্ঠীতে রণক্ষেত্র দিল্লি: অভিজিৎ দীপকের পর আইসা সভাপতি নেহা বোরাও আটক, নেপথ্যে কী কারণ? জল্পনা তুঙ্গে

ষষ্ঠীতে রণক্ষেত্র দিল্লি: অভিজিৎ দীপকের পর আইসা সভাপতি নেহা বোরাও আটক, নেপথ্যে কী কারণ? জল্পনা তুঙ্গে

AISA President Neha Borah detained by Delhi Police: ষষ্ঠীতে রণক্ষেত্র দিল্লি: অভিজিৎ দীপকের পর আইসা সভাপতি নেহা বোরাও আটক, নেপথ্য কারণ?

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 16, 2026, 06:49 PM IST|Updated: Oct 16, 2026, 07:06 PM IST
joinshare
ষষ্ঠীতে রণক্ষেত্র দিল্লি: অভিজিৎ দীপকের পর আইসা সভাপতি নেহা বোরাও আটক, নেপথ্যে কী কারণ? জল্পনা তুঙ্গে
Image Credit: আইসা প্রেসিডেন্ট নেহা বোরা আটক

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানী দিল্লিতে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনার পারদ চড়িয়ে শুক্রবার কনট প্লেসের (Connaught Place) সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ (Lehra Do Tiranga) মিছিলের ডাক দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি (CJP)। তবে এই কর্মসূচি শুরুর আগেই কড়া ব্যবস্থা নিল দিল্লি পুলিস (Delhi Police)। বিক্ষোভস্থলে পৌঁছনোর চেষ্টা করতেই সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) প্রিভেন্টিভ ডিটেনশন বা হেফাজতে নেওয়া হয়। এরপর একে একে ছাত্র সংগঠন আইসা (AISA)-র সভাপতি নেহা বোরাও (Neha Bora) পুলিসের হাতে আটক হন। এই মুহূর্তে রণক্ষেত্র চেহারা নিয়েছে রাজধানীর রাজপথ। তাহলে কি অবশেষে অবসান হতে চলছে জেনজি বিদ্রোহের? এমনিতেই CJP দলের দুই প্রধান মুখ আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস আইন অমান্য করায় ৫দিনের জেল হেফাজতে। তাণদের ঠিকানা এখন তিহার। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ককরোচ ও তরুণ ছাত্রছাত্রীদলের সব দ্রোহ কি পুলিসের হাতে আটক হয়ে আটকে গেল অচিরেই? যন্তরমন্তর থেকে শুরু হওয়া দেশ জুড়ে বিক্ষোভের আকার নেওয়া ককরোচদের বিপ্লব এবার অন্ধকারে? দুর্গাষষ্ঠীতে এটাই লাখ টাকার প্রশ্ন।

প্রতিবাদের নেপথ্য প্রেক্ষাপট কী?

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে (SIR) কারচুপির অভিযোগে সরব হয়ে এই তেরঙ্গা মার্চের ডাক দেওয়া হয়েছিল। আশুতোষ ও সৌরভের সেই গ্রেফতারির এবং পুলিসি পদক্ষেপের প্রতিবাদেই মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। সিজেপি প্রধান অভিজিৎ দীপকের দাবি ছিল, জাতীয় পতাকা উত্তোলন করা কোনও অপরাধ নয় এবং সরকারের এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করছে।

প্রশাসনের কঠোর পদক্ষেপ

আইনশৃঙ্খলা রক্ষা এবং বাণিজ্যিকভাবে ব্যস্ত এলাকায় বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থান নেয় প্রশাসন। কনট প্লেস ও তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS Section 163) ১৬৩ ধারা জারি করা হয়। এনডিএমসি (NDMC)-এর তরফ থেকে এই তেরঙ্গা যাত্রার কোনও আইনি অনুমতি দেওয়া হয়নি। এমনকি সম্ভাব্য ঝামেলা এড়াতে মধ্য দিল্লিতে হাজার হাজার পুলিস কর্মী এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পুলিসি নোটিস ও নিষেধাজ্ঞা অমান্য করে অভিজিৎ দীপকে যখন মিছিলের উদ্দেশে রওনা হন, তখন পথেই তাঁকে আটকায় পুলিস। একই সঙ্গে মান্ডি হাউস চত্বর থেকে বামপন্থী ছাত্র সংগঠন আইসা-র প্রধান নেহা বোরাকেও আটক করা হয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই ধরপাকড় ও পুলিসি ক্র্যাকডাউনের জেরে রাজধানীর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সব মিলিয়ে, নির্বাচনী বিতর্ক, মতপ্রকাশের স্বাধীনতা এবং তেরঙ্গা ওড়ানোর দাবিকে কেন্দ্র করে দিল্লির রাজপথ ও রাজনৈতিক পরিমণ্ডলে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: দিল্লিতে ধুন্ধুমার: নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামতেই তেরঙা মার্চের আগে আটক CJP প্রধান অভিজিৎ দীপকে

আরও পড়ুন: ৭২ ঘণ্টায় ৩ লাখের বেশি ফলোয়ার্স: প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যের পরই রাজনীতিতে নতুন দল 'মাছি জনতা পার্টি', ককরোচদের সঙ্গে জোটের ডাক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP
Delhi news