SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্য সরকারি কর্মীদের আবার বাড়ল DA, এবার কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা-- কবে ঢুকবে? কার অ্যাকাউন্টে কত টাকা বাড়তি ঢুকবে? বুঝে নিন

Odisha Govt DA Hike: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ওড়িশা সরকারের! ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বাড়ালেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ৬০ শতাংশ থেকে বেড়ে ডিএ পৌঁছল ৬৩ শতাংশে। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর এই সিদ্ধান্তে মিলবে ৪ মাসের বকেয়াও।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 18, 2026, 16:23 IST | Updated: Nov 18, 2026, 16:55 IST
Image Credit: DA বৃদ্ধির বড় ঘোষণা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুদ্রাস্ফীতির বাজারে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য খুশির খবর। এক ধাক্কায় ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance - DA) বাড়ানোর সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi) এই ঘোষণা করেছেন। এর ফলে ওড়িশার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে (63% DA) পৌঁছল। এই DA কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান DA হারের একেবারে সমান।

মুখ্যমন্ত্রীর দফতর (CMO) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৬ সালের ১ জুলাই থেকে রেট্রোস্পেক্টিভ (Retrospective Effect) বা ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের লটারি লাগল? একধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA, সঙ্গে ১০০০০ আর্থিক সুবিধা: কবে পাবেন বকেয়া টাকা? মোট কত জমা পড়বে?

কারা উপকৃত হবেন এবং কবে মিলবে টাকা?
 

ওড়িশা সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় সাড়ে ৮ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী (Pensioners) সরাসরি উপকৃত হবেন।

বেতন ঠিক কতটা বাড়বে? বুঝে নিন সহজ অঙ্কে
 

মহার্ঘ ভাতা সবসময় কর্মচারীর মূল বেতন বা বেসিক পে-র (Basic Pay) ওপর ভিত্তি করে হিসাব করা হয়। ৩ শতাংশ বৃদ্ধির অর্থ হল, মূল বেতনের ওপর অতিরিক্ত ৩ শতাংশ টাকা যোগ হওয়া।

উদাহরণস্বরূপ, কোনও কর্মীর মূল বেতন যদি ৩০,০০০ টাকা হয়, তবে আগে ৬০ শতাংশ হারে তিনি ১৮,০০০ টাকা ডিএ পেতেন। এখন ৬৩ শতাংশ হারে তিনি পাবেন ১৮,৯০০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে তাঁর বেতন বাড়বে ৯০০ টাকা (বার্ষিক ১০,৮০০ টাকা)। একইভাবে, যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁদের মাসে ১,৫০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে।

অন্যান্য রাজ্যের তুলনায় কোথায় দাঁড়িয়ে ওড়িশা?

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১ জুলাই থেকে কার্যকর হওয়া ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়ে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৬৩ শতাংশে নিয়ে গিয়েছে। এরপর গুজরাত, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশও তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে ৬৩ শতাংশ করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল ওড়িশাও। অন্যদিকে, পশ্চিমবঙ্গে (West Bengal DA Rate) গত অক্টোবর মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে কেন্দ্র ও ওড়িশার সঙ্গে বাংলার ডিএ-র ফারাক দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

ওড়িশা সরকারের এই পদক্ষেপে উৎসব ও বিয়ের মরশুমে সাধারণ কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়বে এবং রাজ্যের বাজারেও নগদ অর্থের জোগান বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES