দিল্লিতে এবার 'রণেভঙ্গ' মমতার? জি ২৪ ঘণ্টার উপরে গোঁসা! সটান বলে দিলেন...
Mamata Banerjee: 'তোমরা তো সবচেয়ে অ্য়ান্টি কর ভাই', দিল্লিতে আমাদের প্রতিনিধিকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজীব চক্রবর্তী: সব হারিয়ে এবার জি ২৪ ঘন্টার উপরে গোসা! 'তোমরা তো সবচেয়ে অ্য়ান্টি কর ভাই', দিল্লিতে আমাদের প্রতিনিধিকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের মিছিল যোগ না দিয়েই রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে।
আরও পড়ুন: মেট্রোয় রক্তারক্তি কাণ্ড! মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল, গ্রেফতার...
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন যখন সরগরম দিল্লি, তখন সুপ্রিম দরবার জোর ধাক্কা খেল ইন্ডি জোট। জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করতে অস্বীকার করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সূর্যকান্ত। আজ, সোমবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে তাঁর কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন,কিন্তু দেখাই করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, 'যে বিষয়ে এই স্মারকলিপি, তা এখন আদালতে বিচারাধীন। বিচার বিভাগে প্রশাসনের কাছে না গলাতে পারে না। মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন থাকলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করতে পারেন বিরোধীরা'।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়ে জি ২৪ ঘণ্টার প্রশ্নের মুখে কার্যত মেজাজ হারান মমতা। এদিন দিল্লি কনস্টিটিউশন ক্লাবে আসছিলেন তিনি। গাড়িতে মমতাকে প্রশ্ন করেন আমাদের প্রতিনিধি। তখন জি ২৪ ঘন্টার বিরুদ্ধে 'ক্ষোভ' উগরে দেন তিনি। বস্তুত, কনট প্লেস ও বারাকাম্বা রোড ক্রসিংয় থেকে সুপ্রিম কোর্টে মিছিল হয় ইন্ডি জোটে, সেই মিছিলেও যোগ দেন মমতা। জি ২৪ ঘন্টাকে স্পষ্ট জানান, 'আমি এখানে দেখা করে বেরিয়ে যাব'।
আরও পড়ুন: বাবা সব সামলে নেবে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ পড়ুয়া, অভিযুক্তের ঔদ্ধত্যে ফুঁসছে এলাকাবাসী
বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, 'সব হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুর্বল শক্তিহীন একজন মহিলা ছাড়া আর কিছু নেই। যার সাধের সংসার ভেঙে ছারখার হয়ে গিয়েছে। এইরকম একজন পর আশ্রিতার থেকে আর কী আশা করা যায়! এই আন্দোলনের কী হবে! না আছে কর্মীবল, না আছে নেতা বল'! বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইতিহাস! সেই ইতিহাসের কারণে এখন মেজাজ হারিয়ে ফেলছেন। একে, তাকে গালিগালাজ করছেন। আগেও করতেন। তখন আশঙ্কা-ভয়ে করেছেন, আজকে সব হারিয়ে করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)