• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মেট্রোয় রক্তারক্তি কাণ্ড! মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল, গ্রেফতার...

মেট্রোয় রক্তারক্তি কাণ্ড! মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল, গ্রেফতার...

ঘটনায় জড়িত প্রাক্তন আইএএস অফিসার সঞ্জয় প্রতাপ সিং ও তাঁর আইনজীবী ছেলেকে গ্রেফতার করেছে পুলিস। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Written BySoumita Khan
Published: Oct 12, 2026, 02:06 PM IST|Updated: Oct 12, 2026, 02:07 PM IST
joinshare
মেট্রোয় রক্তারক্তি কাণ্ড! মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল, গ্রেফতার...

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেট্রোর ভিতর ভয়াবহ ঘটনা। সিট নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ঝামেলা। মেট্রোর ভিতর ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড়। ঘটনাটি দিল্লির। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার এবং তার আইনজীবীকে। ঘটনাটি ঘটেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যেবেলা সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে। মৃত ব্যক্তির নাম পবন শর্মা(৪৮)। বচসার সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে পবন মাথায় গুরুতর চোট পান। এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিস সূত্রে খবর, অভিযুক্তদের নাম সঞ্জয় প্রতাপ সিং ও তাঁর ছেলে সিদ্ধার্থ সিং। সঞ্জয় প্রতাপ সিং প্রাক্তন আইএএস অফিসার এবং সিদ্ধার্থ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং আইনজীবী। নয়ডার বাসিন্দা সঞ্জয় প্রতাপ সিং এর আগে সিবিআইয়ের দায়ের করা একটি ঘুষের মামলাতেও গ্রেফতার হয়েছিলেন।

আরও পড়ুন: বাবা সব সামলে নেবে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ পড়ুয়া, অভিযুক্তের ঔদ্ধত্যে ফুঁসছে এলাকাবাসী

ঘটনার সূত্রপাত:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন মৃত পবন শর্মা তাঁর প্রায় ৬৫ বছর বয়সী মা দুর্গা দেবীর সঙ্গে মেট্রোয় করে যমুনা বিহার যাচ্ছিলেন। তিনি এবং তাঁর মা সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন। মাণ্ডি হাউস স্টেশন থেকে মেট্রোয় ওঠেন সঞ্জয় প্রতাপ সিং ও তাঁর ছেলে সিদ্ধার্থ। সেখানে সিনিয়র সিটিজেনদের সিটে বসাকে কেন্দ্র করে পবনের সঙ্গে তাঁদের তুমুল কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ, তর্কের এক পর্যায়ে বাবা ও ছেলে মিলে পবনকে চড় মারেন এবং বেধড়ক মারধর করেন। ট্রেনটি সুপ্রিম কোর্ট স্টেশনে পৌঁছলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর চোট লাগে পবনের এবং ১ নম্বর প্ল্যাটফর্মে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ মেট্রো কর্মীরা খবর পেয়ে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে তড়িঘড়ি লোকনায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

ঘটনার পরদিন, ৯ অক্টোবর মৃতের মা দুর্গা শর্মার অভিযোগের ভিত্তিতে পুলিস এফআইআর দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৫ ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং ৩(৫) ধারা (অভিন্ন উদ্দেশ্য)-র অধীনে মামলা নথিভুক্ত করা হয়। পুলিস দু’জনকেই গ্রেফতার করেছে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi news