SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এই শেষ, আর সময় নয়! NCPI মামলায় বিগ আপডেট, স্পিকারের বড় পদক্ষেপ

NCPI: এনসিপিআই সাংসদদের দলত্যাগ মামলায় বড় আপডেট! দ্রুত জবাব দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা শেষবারের মতো সময় বাড়াতে চলেছেন। এর পর আর বাড়বে না সময়।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 22, 2026, 04:00 PM IST | Updated: Oct 22, 2026, 04:09 PM IST
Image Credit: ফাইল ছবি
Join

রাজীব চক্রবর্তী: এটাই শেষ বার। এবারের পর আর সময় নয়। দ্রুত জবাব দিতে হবে এনসিপিআই সাংসদদের। এনসিপিআই মামলায় বিগ আপডেট। শেষবারের মতো সময় বরাদ্দ করতে চলেছেন লোকসভার স্পিকার। সূত্রের খবর, আজ অথবা আগামীকাল শেষবারের মতো সময় বরাদ্দ করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া কেন বৈধ, লিখিতভাবে তা জানাতে বলা হয়েছিল কুড়িজন সংসদকে। জবাব দেওয়ার জন্য সাংসদরা পর পর পাঁচবার সময় চেয়ে সময় বাড়িয়েছেন। কিন্তু এখনও জবাব দেননি। এবার শেষবারের মতো সময় বাড়াতে চলেছেন স্পিকার। এরপর আর কোনও সময় যে বাড়ানো হবে না, সেই বিষয়ে স্পষ্ট জানাতে চলেছেন স্পিকার।

তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া ২০ সাংসদদের সদস্যপদ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? এনসিপিআই বিতর্কে এই প্রশ্নের জবাবে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, "প্রক্রিয়া শুরু হয়েছে। জবাব এলেই সিদ্ধান্ত হবে। একদিনে সিদ্ধান্ত হয় না।" তিনি বলেন, "এই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমার কোর্টেও চলছে। এটা রায় ঘোষণার জায়গা নয়। বিচারের ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য শোনা হয়। নথি, তথ্য যাচাই করা হয়। এক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে। উভয় পক্ষের বক্তব্য জানার পর অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে।"

নবমীর সন্ধ্যাতেই ফের উত্তর দেওয়ার জন্য স্পিকারের কাছে আরও দু-সপ্তাহ সময় চেয়ে চিঠি দেন এনসিপিআই সাংসদরা। এই নিয়ে মোট ৫ বার। প্রথমে সাত দিন, দ্বিতীয় দফায় তিন সপ্তাহ এবং তৃতীয় দফায় জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ এবং চতুর্থ বার আবারও দু-সপ্তাহ সময় চান এনসিপিআই সাংসদেরা। এখন পঞ্চমবারের মতো আরও দু-সপ্তাহ সময় চেয়েছেন এনসিপিআই সাংসরা।

সূত্রের খবর, যে প্রসঙ্গে এবার স্পিকার সরাসরি জানাতে চলেছেন যে এটাই শেষবার। এরপর আর সময় দেওয়া হবে না। দ্রুত জবাব দিতে হবে এনসিপিআই সাংসদদের।

আরও পড়ুন, নতুন বিপদ সৌরভ-আশুতোষের, জামিন পাওয়ার পরই নয়া মামলায় তলব ক্রাইম ব্রাঞ্চের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES