• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /নতুন বিপদ সৌরভ-আশুতোষের, জামিন পাওয়ার পরই নয়া মামলায় তলব ক্রাইম ব্রাঞ্চের

নতুন বিপদ সৌরভ-আশুতোষের, জামিন পাওয়ার পরই নয়া মামলায় তলব ক্রাইম ব্রাঞ্চের

CJP: গতকালই জামিন পান ২ নেতা। তবে তার জন্য দিতে হয়েছে মুচলেকা। বন্ডও দিতে হয়েছে ৫০ হাজার টাকার

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 22, 2026, 10:43 IST|Updated: Oct 22, 2026, 10:47 IST
joinshare
নতুন বিপদ সৌরভ-আশুতোষের, জামিন পাওয়ার পরই নয়া মামলায় তলব ক্রাইম ব্রাঞ্চের
Image Credit: সিজেপি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ইমতিয়াজ দিলেন প্রতিমা; শাহাবাজের শাড়ি, সাজসজ্জায় অভীক, সম্প্রীতির ছোঁয়ায় 'অস্ত্রগ্রাম' পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী পুজো

ইমতিয়াজ দিলেন প্রতিমা; শাহাবাজের শাড়ি, সাজসজ্জায় অভীক, সম্প্রীতির ছোঁয়ায় 'অস্ত্রগ্রাম' পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী পুজো

2

২৫০০০ ভোল্ট পাওয়ার সাপ্লাই! ১১২৫ কিমি জুড়ে ২২০০০ বৈদ্যুতিক খুঁটি! ঝড়ের বেগে কাজ রেলের, দেশের মেগাপ্রজেক্টের 'মহা আপডেট'

3

জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

4

সোনার দামে ভূমিকম্প: ৮৫০০ টাকা কমল হলুদধাতু, এই অবিশ্বাস্য পতন শেষ কবে হয়েছিল? এখন ১০০০ টাকায় সোনা?

5

প্লিজ বাবা, আমরা মরে যাব...! সন্তানদের আর্তনাদেও গলল না মন, দুই নাবালককে খালে ছুড়ে ফেলে দিল

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তি পাওয়ার পরও বিপদ কাটছে না সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার। গতকাল শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পরই সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডকে তলব করল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।

কেন এই তলব? জানা যাচ্ছে, যন্তর মন্তর বিক্ষোভকাণ্ডে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মমলায় অভিযোগ করা হয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে ঢুকে পড়েছিলেন তাঁরা। পাশাপাশি, ১৮৮ ধারা লঙ্ঘন করেছিলেন। আজ বৃহস্পতিবার তাদের বেলা বারোটায় রাজৌরি গার্ডেনে ক্রাইম ব্রাঞ্চের অফিসে যেতে বলা হয়েছে।

ভোটার তালিকায় নিবিড় সংশোধন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে প্রবেশ ও জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কিত দুটি মামলায় তদন্ত করছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। ওই দুটি মামলার মধ্যে একটি মামলা কনট প্লেস থানায় এবং অন্যটি পার্লামেন্ট স্ট্রিট থানায় নথিভুক্ত করা হয়েছিল। তার মধ্যেই নতুন করে সমন পাঠাল ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুন-খাবার থেকে ফোনের চার্জার, চলন্ত ট্রেনেই মিলবে সবকিছু, স্রেফ অর্ডার করলেই মুশকিল আসান

দিল্লি পুলিসের দাবি, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অন্যান্য সিজেপি নেতারা যন্তর মন্তর এলাকায় জোর করে প্রবেশের চেষ্টা করেছিলেন। এলাকাটি আগে থেকেই বিক্ষোভ প্রদর্শেন স্থান হিসেবে অবৈধ বা বাতিল করা হয়েছে। দাবি করা হয়েছে সিজেপি ব্যারিকেড পার হয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওই এলাকায় ঢুকে পড়ে।

কনট প্লেস থানায় করা একটি এফআইআর অনুযায়ী, সরকারের জারি করা আদেশ অমান্য করা, গৃহপ্রবেশ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারাগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, বুধবার জামিন পাওয়ার পর দাস এবং রাঙ্কা তিহাড় জেল থেকে বেরিয়ে আসেন। গত ১৪ অক্টোবর থেকে ওই দুই নেতা পুলিসি হেফাজতে ছিলেন। যন্তর মন্তরে আর কোনও আন্দোলনের ডাক দেবেন না, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিয়ে তারা ছাড়া পান। পাশাপাশি ৫০০০০ টাকার ব্যক্তিগত বন্ডও তাদের দিতে হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP