SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভয়াল IED বিস্ফোরণে কাঁপল ভূস্বর্গ! LoC-তে খতম লস্করের কম্যান্ডার-সহ ৪ সন্ত্রাসবাদী, সেক্টর জুড়ে চরম সতর্কতা, পোঁতা ভূরিভূরি মাইন

ভয়াল IED বিস্ফোরণে কেঁপে গেল ভূস্বর্গ! LoC-তে খতম হল লস্করের কম্যান্ডার-সহ ৪ সন্ত্রাসবাদী। এখন সেক্টর জুড়ে চরম সতর্কতা। উদ্ধার ভূরিভূরি মাইন

Written By Subhapam Saha
Published: Oct 13, 2026, 03:51 PM IST | Updated: Oct 13, 2026, 04:03 PM IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ৪ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলেই খবর চলে এল। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন নাঙ্গি টেকরি এলাকার কাছে অনুপ্রবেশ করার সময়েই আইইডি বিস্ফোরণেই তারা শেষ হয়েছে। তাদের মধ্যে রয়েছে নাকি লস্কর-ই-তৈবার কম্যান্ডার মহম্মদ ফৈজান। আধিকারিকদের মতে, গত সোমবার পড়ন্ত বিকেলে পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরথেকে পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরের নাঙ্গি টেকরি এলাকায় অনুপ্রবেশের চেষ্টার সময়ে দলটি ভারতের অনুপ্রবেশ-বিরোধী ব্যবস্থার (অ্যান্টি ইনফিলট্রেশন সিস্টেম) অংশ হিসেবে পুঁতে রাখা মাইনের উপর পা ফেলেই প্রাণ হারায়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই চারজন জঙ্গির মৃত্যু হয়। পাশাপাশি পুরো গ্রাম কেঁপে ওঠে।  নিহত জঙ্গিদের নাম মহম্মদ ইশতিয়াক, মহম্মদ ওয়াকাস, মহম্মদ আসিম এবং মহম্মদ ফৈজান। লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার ছিলেন ফৈজান। তারা সকলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিরা তহসিলের মান্ডলা ও মাদারপুরের বাসিন্দা ছিলেন। একই সেক্টরের জিরো লাইনের নিকটবর্তী গ্রাম সাতওয়াল-নাকিতে একটি সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর আসার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো সেক্টরজুড়ে সতর্কবার্তা জারি করেছে এবং পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘন রোধে নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর নজরদারি জোরদার করেছে।

আরও পড়ুন: এখনই চালু হচ্ছে না UPI এর নতুন নিয়ম, ২০০০ বেশি পেমেন্টে চার্জ বসছে কবে থেকে?

আর কী জানা যাচ্ছে

নিরাপত্তা সংস্থাগুলি নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত রাখায় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। গত দু'দিন ধরে জম্মু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে পাকিস্তান ও পিওজেকে-এর সীমান্তবর্তী এলাকা-সহ বেশ কয়েকটি স্থানে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে। তবে পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ জানিয়েছে যে, মাইন বিস্ফোরণে নিহত চারজনই ছিলেন সাধারণ নাগরিক। নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থিত মেহন্দলা গ্রামে নিজেদের বাড়ির কাছাকাছি ঝর্ণার জলের পাইপ মেরামতের সময় তাঁরা এই দুর্ঘটনার শিকার হন। তাঁরা আরও অভিযোগ করেছে যে, বিস্ফোরিত ল্যান্ডমাইনটি ভারতীয় সেনাবাহিনী পুঁতে রেখেছিল। পৃথক আরেকটি ঘটনায়, গত সোমবার মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা জং ধরা দু'টি ল্যান্ডমাইন চিহ্ণিত করেছেন। সকাল ৮টা ২৫ মিনিট ও দুপুর ১২টা ১০ মিনিটে ট্র্যাক তৈরির কাজ করার সময়ে ল্যান্ডমাইনগুলি সেনার নজরে এসেছিল। পরে সেনার বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক দু'টি নিষ্ক্রিয় করে। গত এক সপ্তাহে ওই এলাকায় সেনাবাহিনী প্রায় এক ডজন ল্যান্ডমাইন শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে। অনুপ্রবেশ-বিরোধী বহু-স্তরীয় ব্যবস্থার অংশ হিসেবে এলওসি সংলগ্ন সম্মুখবর্তী এলাকাগুলিতে প্রচুর মাইন পুঁতে রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে প্রায়ই এই মাইনগুলো স্থানচ্যুত হয়ে অপ্রত্যাশিত ভাবে মাটির উপরে উঠে আসে, যা সাধারণ নাগরিক ও নিরাপত্তা কর্মী—উভয়ের জন্যই ঝুঁকি বাড়িয়ে তোলে। মাইন বিছানো এসব এলাকা অতিক্রম করার সময় অনুপ্রবেশকারী দলগুলি প্রায়শই হতাহতের শিকার হয়। সোমবারের প্রাণঘাতী ঘটনাতেও এমনটাই দেখা গিয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে আন্দোলন ছাড়লেন দীপকে! সৌরভ-আশুতোষকে দায়িত্ব দিয়ে কোথায় গেলেন CJP প্রধান?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES