SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাবা সব সামলে নেবে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ পড়ুয়া, অভিযুক্তের ঔদ্ধত্যে ফুঁসছে এলাকাবাসী

Terrible Road Accident: বেপরোয়া গতিতে তিন পড়ুয়াকে পিষে দিল মত্ত যুবক। তারপর গলা চড়াও করে হুমকি, 'বাবা সব সামলে নেবে।' পুলিসের কাছে অভিযুক্ত যুবক স্বীকার করে যে, দুর্ঘটনার আগে সে নেশাগ্রস্ত ছিল।

Written By Soumita Khan
Published: Oct 12, 2026, 11:27 AM IST | Updated: Oct 12, 2026, 01:40 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কায় তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। আটক চালক। রবিবার গভীর রাতে কেরলমের এর্নাকুলাম জেলায় ঘটনাটি ঘটে। কোচি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন নেদুম্বাসেরিতে বেপরোয়া মিনি কুপারের ধাক্কায় স্কুটারে থাকা তিন তরুণ পড়ুয়ার হয়। রাত প্রায় ২টো নাগাদ চা খেয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়ির চালক বছর উনিশের সুহেল সজীবকে পুলিস গ্রেফতার করেছে।

মৃতদের পরিচয়

নিহতদের মধ্যে দুই তরুণী রয়েছেন। তাঁদের নাম দেবিকা ও গোপিকা। দেবিকার বাড়ি ওয়েনাড়ে এবং গোপিকার বাড়ি পালক্কাড়ে। তৃতীয় তরুণের নাম ইজাজ, যাঁর বাড়ি কর্ণাটকে। তাঁরা তিনজনই পড়াশোনার পাশাপাশি ত্রিক্কাক্করায় চাকরি করতেন।

আরও পড়ুন: দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাস্তার একদম বাঁ দিক দিয়ে যাচ্ছিল স্কুটারটি। তখনই অত্যন্ত দ্রুত গতিতে ছুটে এসে মিনি কুপারটি তাদের সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় এক আরোহী ছিটকে উপরে উঠে নীচে পড়েন। দুমড়েমুচড়ে যায় স্কুটারটি, ক্ষতি হয় গাড়িটিরও। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিসের কাছে স্বীকারোক্তি

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘিরে ধরলে চালক সুহেল দম্ভের সুরে বলেন, তাঁর বাবা সব সামলে নেবেন। পুলিস জানায়, গাড়িটি সুহেলের বাবার নামেই নথিভুক্ত। সুহেলের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। পুলিসের কাছে সুহেল স্বীকার করেছেন, দুর্ঘটনার আগে তিনি মদ খেয়েছিলেন। তবে তাঁর দাবি, তিনি শুধুই বিয়ার পান করেছিলেন। তিনি আদৌ মত্ত অবস্থায় ছিলেন কি না বা অন্য কোনও মাদক নিয়েছিলেন কি না, তা জানতে রক্ত ও অন্যান্য শারীরিক নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

পুলিসের বক্তব্য

এর্নাকুলাম গ্রামীণের পুলিস সুপার কে এস সুদর্শন জানান, প্রাথমিক তদন্তে চালক মত্ত ছিলেন বলেই অনুমান করা হচ্ছে। গাড়ির ভেতরে কোনও মাদকদ্রব্য ছিল কি না, তা জানতে গাড়িটির ফরেনসিক পরীক্ষাও চলছে। সুহেলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র অধীনে অনিচ্ছাকৃত খুনের ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: দেড় হাজার ড্রোনে লেজার শো! মুম্বইয়ে করডেলিয়া স্কাই', কবে থেকে শুরু পরিষেবা?

এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। নিহতদের বন্ধুরা সুহেলের উপর চড়াও হন। হাসপাতালের বাইরে নিয়ে আসার সময় পেছন থেকে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক হামলাকারীকে আটক করে।

টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, প্রশস্ত রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটছিল গাড়িটি। পুলিস সুপার জানিয়েছেন, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা রুখতে টহলদারি ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES