SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIRAL VIDEO: অপারেশন সিঁদুরে ১১ পাক ঘাঁটি গুঁড়িয়েছেন! নেচে ভাইরাল 'আকাশের শাসক' এপি সিং... এয়ার চিফ মার্শালের গরবায় মোহিত নেটপাড়া

অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার নিখুঁত হামলায় পাকিস্তানের মোট ৯টি জঙ্গি ঘাঁটি এবং ১১টি বিমান ঘাঁটি মারাত্মক ভাবে ক্ষতি হয়েছিল। তার নেপথ্য়ে ছিলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। গরবা নেচে ভাইরাল হলে সেনাকর্তা

Written By Subhapam Saha
Published: Oct 15, 2026, 06:35 PM IST | Updated: Oct 15, 2026, 06:44 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (এপি সিং) ভারতীয় বায়ুসেনার প্রধান। আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন দেশের ২৮তম চিফ অফ দ্য এয়ার স্টাফ। তাঁর স্থলাভিষিক্ত হবেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। সার্ভিস জীবনের আর কয়েক'টি দিনই বাকি রয়েছে ৬১ বছরের সেনাকর্তার। অপারেশন সিঁদুরে পাকিস্তানের ঘুম ওড়ানো এপি সিং নেটপাড়া মাতিয়ে দিয়েছেন গরবা নেচে। গুজরাতের ভদোদরায় সিংয়ের সেলিব্রেশন এখন ভাইরাল। তাঁর স্টেপ নিয়েও চর্চা চলছে। উৎসবের আনন্দে শামিল হওয়ার জন্য অনেকেই তাঁর প্রশংসা করছেন। তিনি 'ইউনাইটেড ওয়ে অফ বরোদা নবরাত্রি গরবা মহোৎসব ২০২৬'-এর তৃতীয় রাতে উপস্থিত ছিলেন। নীল পাঞ্জাবি এবং ওড়না জড়িয়ে তাঁকে গানের তালে আনন্দ করতে এবং অন্যদের সঙ্গে আনন্দে শামিল হতে দেখা গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে বায়ুসেনা প্রধানের চারপাশে মানুষজনও গরবার প্রাণবন্ত ছন্দে নেচে চলেছেন। এই সময়ে তাঁর সঙ্গে ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটির এত সদস্য এবং এক নিরাপত্তা রক্ষীও।

আরও পড়ুন: ২৭ অক্টোবর থেকে রেলে আমূল বদল, সুপ্রিম কোর্টের রায় মেনেই যাত্রীদের বিরাট সুবিধা, মানতেই হবে নির্দেশ

কী বলছে নেটপাড়া

এপি সিংয়ের নাচের স্টাইল অনেকেই উপভোগ করেছেন। আবার কেউ কেউ গুজরাতের জনপ্রিয় উৎসবে তাঁর অংশগ্রহণ ও আনন্দ করার বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছেন। একজন ইউজার মন্তব্য করেছেন, 'যিনি আকাশ শাসন করেন, তিনি এখন গুজরাতের রঙের উৎসবে মেতে উঠেছেন।' অন্য একজন লিখেছেন, 'হি ইজ দ্য় কুলেস্ট!' কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন যে, তাঁর নাচের স্টাইল গরবার চেয়ে বেশি ভাঙড়ার মতোই মনে হচ্ছে, অন্য কোনও নাচের ধরন চেষ্টা করলেও পাঞ্জাবি নাচের ভঙ্গিগুলো আপনা আপনিই বেরিয়ে আসে। একজন লিখেছেন, 'শেষ বিমান অভিযানের পর এখন দারুণ মেজাজে নাচছেন!' সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরেকজন মন্তব্য করেছেন, 'যেন ১১টি বিমানঘাঁটি ও ঘাঁটি ভক্ষণের পর তিনি এখন গরবার তালে মেতেছেন!' এমন সব মন্তব্য ভিডিওটিকে অনলাইনে আরও বেশি আকর্ষণীয় করেছে।

আরও পড়ুন: ভয়াল IED বিস্ফোরণে কাঁপল ভূস্বর্গ! LoC-তে খতম লস্করের কম্যান্ডার-সহ ৪ সন্ত্রাসবাদী, সেক্টর জুড়ে চরম সতর্কতা, পোঁতা ভূরিভূরি মাইন

আর কারা ছিলেন

এই অনুষ্ঠানে অন্যান্য সেনার ঊর্ধ্বতন কর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল পি ভি শিবানন্দ, ভদোদরা এয়ার ফোর্স স্টেশনের এয়ার কমোডোর আর এস ভান্ডারি এবং অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সুনীল কাশিনাথ বিধাতে। আয়োজকরা এই কর্মকর্তাদের স্বাগত জানান এবং সন্ধ্যায় মা চন্দ্রঘণ্টা আরতিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ইউনাইটেড ওয়ে অফ বরোদা গরবা মহোৎস’ ভদোদরার অন্যতম সুপরিচিত নবরাত্রি উৎসব, যা প্রতি বছর বিপুল সংখ্যক মানুষকে আকৃষ্ট করে। এই উৎসব ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য ও প্রার্থনার মাধ্যমে মানুষকে একত্রিত করে। এই বছরের শারদ নবরাত্রি ১১ অক্টোবর শুরু হয়েছে এবং ২০ অক্টোবর বিজয়াদশমী বা দশেরার মধ্য দিয়ে শেষ হবে। উৎসব চলাকালীন ভক্তরা দেবী দুর্গার পুজা করেন এবং গুজরাট-সহ দেশের বিভিন্ন প্রান্তে গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES