বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'
Crocodile News: যাদব ওই কুমীরের উপস্থিতির কথা বন কর্মকর্তাদের জানালেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন দফতরকে বলে বলে ক্লান্ত। প্রায়ই ঘরে অত্যাচার করে যাচ্ছে কুমীর। খবর দিলেও সেই কুমীরকে ধরতে আসছে না বনকর্মীরা। শেষপর্যন্ত বেই বেয়াদপ কুমীর এসে বাড়ির কাছে চাষের জমির কাছে একটি পুকুরে আস্তানা গেড়ে বসেছিল। কোনও উপায় না দেখে এবার আসরে নামলেন গৃহবধূ। কাঁহাতক বন দফতরকে বলা যায়!
জব্বলপুরের ওই গৃহবধূ নিজেই বানালেন একটি ফাঁদ। তারপর সেই ফাঁদ পাতলেন পুকুরে। আর তাতেই কাজ হল। সাড়ে চার ফুটের কুমীর ধরা পড়ল সেই গৃহবধূর পাতা ফাঁদে। এবার দড়ি দিয়ে সে কুমীরের মুখ ও হাত-পা বেঁধে নিয়ে গেলেন বন দফতরের অফিসে। মহিলাকে দেখে তাজ্জব বনকর্মীরা।
পেশায় কৃষক লাখপত যাদব ও তাঁর স্ত্রী খামারিয়া থানার সুনপুর ঘানা গ্রামের বাসিন্দা। গ্রামের পুকুরে একটি কুমির দেখতে পাওয়ার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাদব ওই কুমীরের উপস্থিতির কথা বন কর্মকর্তাদের জানালেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তাই তিনি ও তাঁর স্ত্রী নিজেদের হাতেই পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন-'এই দেশটা কারও বাবার নাকি!', চার গান নিষিদ্ধ, বোমা হামলার হুমকি! তবু কনসার্ট করলেন দিলজিৎ
যাদব দম্পতি পুকুরে একটি ফাঁদ পাতেন এবং কোনও রকমে কুমিরটিকে ধরে ফেলেন। এরপর লাখপতের স্ত্রী কুমিরটিকে কোলে তুলে নেন এবং বন বিভাগের কর্মীদের কাছে নিয়ে যান।
ওই ঘটনায় বনদফতরের দায় দায়িত্বের দিকে আঙুল তুলেছেন। গ্রামবাসীদের বক্তব্য, খবর দেওয়ার পরও বিভাগ থেকে কোনো দল ঘটনাস্থলে না পাঠানোয় তাঁরা নিজেরাই এই ঝুঁকি নিতে বাধ্য হন। পেশাদার সহায়তা ছাড়াই কুমির ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এই ধরনের উদ্ধার অভিযান কেবল প্রশিক্ষিত দলগুলির দ্বারাই পরিচালনা করা উচিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)