SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

Himachal Pradesh Cabinet Family Yojana: হিমাচল প্রদেশ ক্যাবিনেট ‘মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনা’ অনুমোদন করেছে। এর আওতায় ১৮-৫৯ বছর বয়সী ৩.৫ লক্ষ মহিলা মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা ও পরিবারগুলি ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাবে।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 16, 2026, 20:52 IST | Updated: Nov 16, 2026, 21:02 IST
Image Credit: মহিলাদের হাতে এবার আরও টাকা?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের 'অন্নপূর্ণা যোজনার'-এর ধাঁচে এবার রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের (Economic Empowerment) লক্ষ্যে বড় পদক্ষেপ হিমাচল প্রদেশ সরকারের। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর (Chief Minister Sukhvinder Singh Sukhu) সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) 'মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনা' (Mukhya Mantri Apna Parivar Sukhi Parivar Yojana) অনুমোদিত হয়েছে। এই নতুন প্রকল্পের আওতায় রাজ্যের ৩.৫ লক্ষ যোগ্য মহিলাকে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা (Monthly Financial Assistance) দেওয়া হবে। শুধু তাই নয়, উপভোক্তা পরিবারগুলোকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

আরও পড়ুন: 'আপনি অসত্‍, ওই চেয়ারে বসার যোগ্যই নন’, প্রধান বিচারপতি সূর্য কান্তকে সুপ্রিম কোর্টেই বেনজির আক্রমণ, অবসরের আগেই কি পদ ছাড়ছেন CJI?

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? (Eligibility Criteria)

সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্তাবলি রাখা হয়েছে:

কেন এই নতুন প্রকল্প ও রাজকোষে কতটা চাপ পড়বে?
 

২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) রাজ্যের প্রাপ্তবয়স্ক মহিলাদের মাসে ১,৫০০ টাকা এবং প্রতিটি পরিবারকে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে সেই নির্বাচনী গ্যারান্টি পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ‘ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ-সম্মান নিধি যোজনা’ চালু হলেও প্রথম বছরে মাত্র ৩০ হাজারের কিছু বেশি মহিলা এর সুবিধা পেয়েছিলেন।

আরও পড়ুন: দেশকাঁপানো বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়: ১৭ বছরের কারাবাসের পর কী হবে অপরাধীদের, চমকে গেল দেশ

নতুন এই প্রকল্পে ৩.৫ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করায় রাজ্যের কোষাগারে প্রতি মাসে প্রায় ৫২.৫ কোটি টাকা অর্থাৎ বছরে প্রায় ৬৩০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে (বিদ্যুৎ ভর্তুকির খরচ বাদ দিয়ে)। রাজ্যের আর্থিক ঘাটতি ও ঋণের বোঝা থাকা সত্ত্বেও প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি দিতেই এই জোড়া উপহারের পথে হাঁটল সুখু সরকার। এছাড়াও, পাসপোর্ট সেবা কেন্দ্রের ধাঁচে রাজ্যের সাব-রেজিস্ট্রার অফিসগুলিকে আধুনিক করতে ‘রেজিস্ট্রেশন সেবা কেন্দ্র প্রজেক্ট’ (Registration Sewa Kendra Project)-ও অনুমোদন করেছে হিমাচল ক্যাবিনেট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES