SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আলোর উত্‍সবের আগেই দিওয়ালির বড় উপহার: সরকারি কর্মীদের কালীপুজোয় বেতনবৃদ্ধি , সঙ্গে DA-- ঠিক কবে ঢুকছে নতুন স্যালারি জেনে নিন

Delhi Municipal worker salary hike: দীপাবলির মুখে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)-এর ৪,০০০ জন জনস্বাস্থ্যকর্মীর ন্যূনতম বেতন বেড়ে হলো ১৮,০০০ টাকা, সঙ্গে মিলবে ডিএ। পাশাপাশি ২,৫০০ সাফাইকর্মী নিয়োগের বড় ঘোষণা।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 26, 2026, 05:02 PM IST | Updated: Oct 26, 2026, 05:34 PM IST
Image Credit: দিল্লির পুরকর্মীদের দিওয়ালিতে বেতনবৃদ্ধি
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীর অলিগলিতে ঘুরে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মারণ মশাবাহিত রোগের বিরুদ্ধে যাঁরা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন, সেই ফ্রন্টলাইন কর্মীদের জীবনের অন্ধকার কাটার পথ অবশেষে প্রশস্ত হল। পাচ্ছেন বড় পুরষ্কার। আলোর উৎসব দীপাবলির (Diwali) প্রাক্কালে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD) প্রায় ৪,০০০ জন জনস্বাস্থ্যকর্মীর (Health Workers) জন্য বড় বেতন বৃদ্ধির ঘোষণা করল।

কার্যকর হল বহু প্রতীক্ষিত ‘সমান কাজের জন্য সমান বেতন’ (Equal Pay for Equal Work) নীতি। এবার থেকে এই কর্মীদের ন্যূনতম মাসিক বেতন নির্ধারিত হয়েছে ১৮,০০০ টাকা। যার সঙ্গে নিয়ম অনুযায়ী যুক্ত হবে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA)।

ডেঙ্গি প্রতিরোধের লড়াই

এই কর্মীদের ইতিহাস নিছক চাকরির নয়, বরং জনস্বাস্থ্যের এক দীর্ঘ লড়াইয়ের কাহিনি।

১৯৯৬ সালে দিল্লিতে যখন বিধ্বংসী ডেঙ্গির প্রাদুর্ভাব ঘটেছিল, তখন বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা ধ্বংসের উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল এই দলটিকে। পরিচিতি ছিল ‘ডোমেস্টিক ব্রিডিং চেকার’ (Domestic Breeding Checkers বা DBC) হিসেবে। পরবর্তী সময়ে তাঁদের পদবি বদলে ‘মাল্টি-টাস্কিং স্টাফ’ (MTS) করা হলেও, কাজের চাপ ও ঝুঁকির তুলনায় পারিশ্রমিক ছিল নামমাত্র।

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জমা জলের খোঁজ করা এবং রোগ প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করেও বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন তাঁরা।

পে ম্যাট্রিক্স

প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীদের বেতন পরিকাঠামো কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্সের লেভেল-১ (Pay Matrix Level-1)-এর আওতায় আনা হয়েছে। মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হওয়ায় প্রতি মাসে সম্মানজনক অঙ্কের টাকা পৌঁছবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংশোধিত এই সিদ্ধান্ত কার্যকর করতে কোষাগার থেকে বছরে প্রায় ৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় (Additional expenditure) হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই আর্থিক দায়ভারকে সানন্দে গ্রহণ করেছে পুর প্রশাসন।

রাজপথের আন্দোলনই এনে দিল সুরাহা

এই স্বস্তি কিন্তু আকাশ থেকে পড়েনি; এসেছে কর্মীদের দীর্ঘমেয়াদি আন্দোলনের ফসল হিসেবে। নির্দিষ্ট বেতন কাঠামো (Fixed salary structure), অর্জিত ছুটি (Earned leave), চিকিৎসাজনিত ছুটি (Medical leave) এবং কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের পুনর্বাসনের দাবিতে একাধিকবার কর্মবিরতি ও ধর্মঘটে নেমেছিলেন এই স্বাস্থ্যকর্মীরা।

অবশেষে তাঁদের এই তিন দশকের নিরবচ্ছিন্ন অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পুর কর্তৃপক্ষ।

উৎসবের মরসুমে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ

শুধু স্বাস্থ্যকর্মীদের মুখে হাসি ফোটানোই নয়, দীপাবলির মুখে উৎসবের মরসুমে দিল্লিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আরও ২,৫০০ জন নতুন সাফাইকর্মী (Sanitation Workers) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলো, বাজি আর কেনাকাটার ভিড়ে রাজধানীর ব্যস্ত বাজার ও বাণিজ্যিক অঞ্চলগুলোর আবর্জনা দ্রুত সাফাই করাই এই নতুন দলের মূল লক্ষ্য হবে। সব মিলিয়ে, উৎসবের মৌসুমে এক ধাক্কায় বহু পরিবারে নতুন আশার আলো জ্বালল পুরনিগম।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে হেঁটে হোটেলের ঘরে ঢুকলেন মুসকান: সেকেন্ডে ছিটকে বাইরে লুটিয়ে পড়লেন, আর উঠলেনই না-- ভয়ংকর CCTV ফুটেজ বড় রহস্য

আরও পড়ুন: CJP লিডার সৌরভ দাসের Whatsapp বন্ধ করে দেওয়া হল: কেন? কার নির্দেশে এই সিদ্ধান্ত? কোন ভুলে আপনার whatsapp ও স্তব্ধ হতে পারে? জেনে নিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES