• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /CJP লিডার সৌরভ দাসের Whatsapp বন্ধ করে দেওয়া হল: কেন? কার নির্দেশে এই সিদ্ধান্ত? কোন ভুলে আপনার whatsapp ও স্তব্ধ হতে পারে? জেনে নিন

CJP লিডার সৌরভ দাসের Whatsapp বন্ধ করে দেওয়া হল: কেন? কার নির্দেশে এই সিদ্ধান্ত? কোন ভুলে আপনার whatsapp ও স্তব্ধ হতে পারে? জেনে নিন

CJP Sourav Das Whatsapp restricted: সিজেপি নেতা সৌরভ দাসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আচমকা রেস্ট্রিক্ট বা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাঠানো যাচ্ছে না নতুন বার্তা। মেটার এই পদক্ষেপ ঘিরে ডিজিটাল নজরদারি ও বাক্‌স্বাধীনতার বিতর্ক তুঙ্গে।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 26, 2026, 02:46 PM IST|Updated: Oct 26, 2026, 03:01 PM IST
joinshare
CJP লিডার সৌরভ দাসের Whatsapp বন্ধ করে দেওয়া হল: কেন? কার নির্দেশে এই সিদ্ধান্ত? কোন ভুলে আপনার whatsapp ও স্তব্ধ হতে পারে? জেনে নিন
Image Credit: সিজেপি লিডার সৌরভ দাসের Whatsapp বন্ধ হল

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেসেজিং প্ল্যাটফর্মের স্ক্রিনে ভেসে উঠেছে সতর্কবার্তা-- আর কোনও নতুন whatsapp পাঠানো যাবে না। আচমকা থমকে গিয়েছে যোগাযোগের প্রধান মাধ্যম। আবারও কি ডিজিটাল প্ল্যাটফর্মের কোপের মুখে পড়তে হল CJP নেতা, আন্দোলনের পরিচিত মুখকে? সম্প্রতি সমাজমাধ্যম এক্স-এ (X, প্রাক্তন টুইটার) এমনই অভিযোগ তুলেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party বা CJP)-র সহ-আহ্বায়ক, মুখপাত্র সৌরভ দাস। তাঁর দাবি, মেটা (Meta)-র মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাঁর অ্যাকাউন্টের কার্যকারিতা সীমাবদ্ধ (WhatsApp account restricted) করে দিয়েছে। ফলে তিনি কাউকেই কোনও whatsapp পাঠাতে পারছেন না। সরাসরি whatsapp কর্তৃপক্ষকে ট্যাগ করে তাঁর সংক্ষিপ্ত কিন্তু ক্ষুরধার প্রশ্ন-- 'হচ্ছেটা কী?' (What's happening?)

এর পিছনে কি রাষ্ট্রশক্তি না প্রযুক্তির ত্রুটি?

সৌরভ দাসের সঙ্গে এই টানাপড়েন অবশ্য প্রথম নয়। মাসকয়েক আগে, ২০২৬-এর জুলাই মাসেও ছাত্র ও যুব আন্দোলনের আবহে সৌরভের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণ ব্লক (Account blocked) করে দেওয়া হয়েছিল। তীব্র জনরোষ এবং সামাজিক চাপের মুখে কিছুদিনের মধ্যে সেই অ্যাকাউন্ট ফিরে এলেও, রহস্যের কিনারা হয়নি। এর আগে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাজনৈতিক কর্মসূচির প্রচারে অদৃশ্য সেন্সরশিপ (Shadowban) আরোপ এবং দিল্লি পুলিসের বিরুদ্ধে তাঁর ফোন বেআইনিভাবে ‘ক্লোন’ করার গুরুতর অভিযোগও তুলেছিলেন তিনি। আদালতের দ্বারস্থ হওয়া এই নেতার ওপর ফের whatsapp রাশ টানায় স্বভাবতই রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে।

কেন কারও  WhatsApp অ্যাকাউন্ট ‘রেস্ট্রিক্টেড’ হয়?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণত কোনও অ্যাকাউন্টের বার্তা পাঠানোর অধিকার কেড়ে নেওয়া বা তা সাময়িকভাবে সীমাবদ্ধ করার নেপথ্যে দুটি প্রধান কারণ কাজ করে:

অ্যালগরিদমের স্বয়ংক্রিয় নজরদারি (Automated Content Moderation): অল্প সময়ের মধ্যে বহু মানুষকে বার্তা (Bulk messaging) পাঠালে স্বয়ংক্রিয় বট সেটিকে ‘স্প্যাম’ (Spam) বা সন্দেহজনক কার্যকলাপ বলে চিহ্নিত করে অ্যাকাউন্টের রাশ টেনে দেয়।

সংগঠিত অভিযোগের রাজনীতি (Coordinated Mass Reporting): রাজনৈতিক বা মতাদর্শগত কারণে বিরোধীদের পক্ষ থেকে গণহারে কোনও হ্যান্ডলের বিরুদ্ধে ‘রিপোর্ট’ জমা পড়লে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবস্থা আগুপিছু না ভেবেই সাময়িক বিধিনিষেধ আরোপ করে দেয়।

অ্যালগরিদমের ফাঁদ না সুনির্দিষ্ট সেন্সরশিপ?

প্রশ্ন উঠছে, ভারতে সক্রিয় কোনও প্রতিবাদী আন্দোলনের সমন্বয়কের অ্যাকাউন্ট কি স্রেফ স্বয়ংক্রিয় নীতির শিকার, নাকি সরকারি বা রাজনৈতিক অদৃশ্য চাপের (Government compliance or pressure) কাছে মাথা নত করেছে মেটা? অতীতে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছতার অভাব (Lack of transparency) এবং অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থার (Grievance redressal) দুর্বলতার কারণে এমন ক্ষেত্রে ভুক্তভোগী ইউজারদের মাসের পর মাস অন্ধকারেই থাকতে হয়।

প্রতিবাদ ও নাগরিক সংগঠনের দাবি, যোগাযোগের প্রধান লাইফলাইন যদি কোনও আগাম নোটিস বা কারণ দর্শানো ছাড়াই স্তব্ধ করে দেওয়া হয়, তবে তা সংবিধানপ্রদত্ত মৌলিক বাক্‌স্বাধীনতা (Freedom of Speech and Expression)-র ওপর সরাসরি আঘাত। শেষ পর্যন্ত মেটা এই বিধিনিষেধ তুলে নেয় কি না এবং কোনও ব্যাখ্যা দেয় কি না, সেদিকেই এখন নজর সব পক্ষের।

আরও পড়ুন: দিওয়ালির ২৫,০০০ কোটির ব্যবসা কি বিশ বাঁও জলে? উৎসবের মুখে থমকে যাবে দেশের বাজার? নেপথ্যে কেন উঠে আসছে রাহুল গান্ধীর নাম?

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নেহা বোরার: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও শান্তিভঙ্গের অভিযোগ, পুলিসের নোটিস বাতিলের মামলায় হার আইসা নেত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP