সরকারি স্কুল মারাত্মক ঘটনা, ক্লাস টুয়েলভের ছাত্রীর দগ্ধ দেহ মিলল গার্ড রুমের পেছনে
Delhi: দুপুরে ফোন যায় ছাত্রীর বাড়িতে। তার এসে শোনেন মারাত্মক ঘটনা। ছাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৩ পাতার চিঠি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির স্কুলে ভয়ংকর কাণ্ড। নিজের গায়েই আগুন ধরিয়ে দিল ক্লাস টুয়েলভের এক ছাত্রী। দিল্লির শাহদরা জেলার কৃষ্ণনগরের সর্বোদয় কন্যা বিদ্যালয় নামে এক সরকারি স্কুলের ঘটনা। পুলিস ওই ছাত্রীর ব্যাগ থেকে ৩ পাতার একটি নোট উদ্ধার করেছে। ঠিক কী কারণে ওই কাণ্ড তা এখনও স্পষ্ট নয়।
শনিবার দুপুরের দিকে পুলিসের পিসিআর ভ্যানে একটি ফোন আসে। সেখানে বা হয় ওই সরকারি স্কুলে আগুন লেগেছে। ওই খবর পেয়েই ওই স্কুলে ছুটে যায় পুলিস। সেখানে গিয়েই পুলিস বুঝতে পারে মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে।
পুলিসের ডেপুটি পুলিস কমিশনার সংবাদমাধ্যমে জানান, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর দগ্ধ দেহ পাওয়া যায় স্কুলের গার্ড রুমের পেছনে। ছাত্রীর বয়স ১৭ বছর। ছাত্রীটির স্কুল ব্যাগে তল্লাশি চালানোর সময়ে বেশকিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পুলিসের একটি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ছাত্রীর ব্যাগ থেকে ৩ পাতার একটি চিঠি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে ছাত্রীটি বাড়ি থেকে বোতলে কিছু দাহ্য পদার্থ স্কুলে এনেছিল। সম্ভবত তা পেট্রোল হতে পারে। তবে পুলিসের তরফে সরকারিভাবে ওইসব জিনিসপত্রের কথা উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, ছাত্রীটি নিজেই নিজের দেহে আগুন লাগিয়ে দিয়েছে।
কী পরিস্থিতিতে ওই ছাত্রী ওই মারাত্মক ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রীর শারীরিক অবস্থা কেমন তা এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি পুলিসের তরফে। তবে জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।
ছাত্রীর দিদি সংবাদমাধ্যমে বলেন, স্কুলে যাওয়ার সময় বোন বেশ হাসিখুশি ছিল। কিন্তু কী হয়েছে বুঝতে পারছি না। বেলা ১টা ৪০ নাগাদ স্কুল থেকে ফোন এল।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)