• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /অবশেষে গ্রেফতার ভারতের 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার! কে এই বিষ্ণোইয়ের শত্রু হিমাংশু ভাউ? ১৭ বছর বয়স থেকেই অন্ধকার জগতে হাতেখড়ি

অবশেষে গ্রেফতার ভারতের 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার! কে এই বিষ্ণোইয়ের শত্রু হিমাংশু ভাউ? ১৭ বছর বয়স থেকেই অন্ধকার জগতে হাতেখড়ি

তার খেল খতম এবার। অবশেষে পুলিসের জালে ভারতের 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার। কে এই বিষ্ণোইয়ের শত্রু হিমাংশু ভাউ?

Written BySubhapam Saha
Published: Oct 24, 2026, 02:46 PM IST|Updated: Oct 24, 2026, 02:54 PM IST
joinshare
অবশেষে গ্রেফতার ভারতের 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার! কে এই বিষ্ণোইয়ের শত্রু হিমাংশু ভাউ? ১৭ বছর বয়স থেকেই অন্ধকার জগতে হাতেখড়ি

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর পুলিসের জালে ভারতের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' পলাতক গ্যাংস্টার হিমাংশু ভাউ! আমেরিকায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) গ্রেফতার করেছে হিমাংশুকে। যার আসল নাম হিমাংশু রিতোলিয়া—তোলাবাজি, অপহরণ, খুন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা-সহ বিবিধ অপরাধের অভিযোগে দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের পুলিসের হিটলিস্টে ছিল হিমাংশু

কে এই কুখ্যাত হিমাংশু ভাউ?

হরিয়ানার রোহতাকে জন্ম ২৪ বছর বয়সী হিমাংশুর। ওই অঞ্চলের অন্যতম বৃহত্তম অপরাধ চক্রের মূলচক্রী ছিল সে। কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বীও হিমাংশু। ২০২৩ সালের অগাস্ট মাসে, ইন্টারপোল সমস্ত সদস্য দেশের জন্য একটি রেড নোটিস জারি করে বলেছিল, কোনও সদস্য দেশের সীমানার মধ্যে হিমাংশুকে খুঁজে পাওয়া গেলে যেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। হরিয়ানা পুলিসও তাকে গ্রেফতারে সহায়তা করবে এমন তথ্যের জন্য ১৫৫ লক্ষ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করেছিল। এর বাইরেও কেন্দ্রীয় সরকার ২.৫ লক্ষ টাকা এবং দিল্লি পুলিস ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে, ১৭ বছর বয়সে এক শত্রুকে হত্যার চেষ্টার মধ্য দিয়ে অপরাধ জগতে তার হাতেখড়ি হয়। যদিও তাকে গ্রেফতার করা হয়েছিল, তবে ২০২০ সালে সে হিসারের কিশোর সংশোধন কেন্দ্র থেকে পালিয়ে যায়। এরপর থেকেই হিমাংশু বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং ভারতের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টারে পরিণত হয়।

আরও পড়ুন: India-China Face-Off: অশান্ত অরুণাচলে মুখোমুখি ভারত-চিন! সীমান্ত উত্তেজনায় টাকসিংয়ে চিনের তাঁবু? ITBP বলছে তৈরি শৌর্যবাহিনী

হিমাংশু ভাউ গ্যাং নিয়ে দু'এক কথা

ভাউ জাল নথি ব্যবহার করে ভারত থেকে পর্তুগালে পালিয়ে গিয়েছিলেন বলেই মনে করা হয়। বিদেশ থেকেই তার গ্যাং চালাচ্ছিলেন। হিমাংশু ভাউ গ্যাংয়ের সঙ্গে নীরজ বাওয়ানা ও বামবিহা গ্যাংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায় এবং তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী। হিমাংশু ভাউয়ের সঙ্গে যুক্ত শুটারদের সঠিক সংখ্যা জানা না গেলেও, মনে করা হয় যে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ ও স্থানীয় শুটারদের দলে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: জীবনে আর কিচ্ছু বাকি নেই...! ১৭০০ ফুট থেকে পাহাড় থেকে মরণঝাঁপ, ১৩ মিনিটের বিস্ফোরক ভিডিয়ো

দিল্লিতে জিম ট্রেনারকে হত্যা

দক্ষিণ দিল্লির আয়া নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে এক জিম ট্রেনারকে হত্যার ঘটনায় সম্প্রতি হিমাংশুর গ্যাং খবরে এসেছিল। গত ১৪ সেপ্টেম্বর বিজয় কুমার—যিনি ওই জিমের মালিকও ছিলেন—তাঁকে কয়েকজন ব্যক্তি কৌশলে বাইরে ডেকে আনেন এবং এরপরই গুলি করে হত্যা করেন। মোটরসাইকেলে আসা দুই আততায়ী তাঁর উপর গুলি চালায়। প্রায় ১৫টি গুলি লাগার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিমাংশু ভাউ গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পুলিসের তথ্য অনুযায়ী, ওই এলাকায় দু'টি পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জেরে যে হত্যাকাণ্ডগুলি ঘটছে, তার মধ্যে বিজয় কুমার ছিলেন তৃতীয় শিকার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source