SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কেন্দ্রের পর এবার রাজ্যের ডিএ বৃদ্ধির বিরাট ঘোষণা: সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% মহার্ঘ ভাতা বাড়ল, ৯ মাসের বকেয়া পাবেন কখন? জেনে নিন

DA Hike of Govt Employee: মধ্যপ্রদেশ ও কেরল সরকার সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২% ডিএ (DA) ও ডিআর (DR) বৃদ্ধির ঘোষণা করেছে। জানুন কবে থেকে কার্যকর এবং বকেয়া কী ভাবে মিলবে।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 30, 2026, 01:23 PM IST | Updated: Oct 30, 2026, 01:38 PM IST
Image Credit: DA বৃদ্ধির বড় ঘোষণা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরসুমে মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) নিয়ে বড় স্বস্তি পেলেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই রাজ্য স্তরেও পদক্ষেপ শুরু হয়েছে। তবে এই রাজ্যে নয়, মধ্যপ্রদেশ সরকার তাদের কর্মীদের জন্য ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করেছে। একই পথে হেঁটেছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালাও। কী ভাবে মিলবে এই বাড়তি অর্থ এবং কবে থেকেই বা কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত? বুঝে নেওয়া যাক সহজে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?

মধ্যপ্রদেশে মহার্ঘ ভাতার অঙ্ক এখন কত?

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, রাজ্যের কর্মী ও আধিকারিকদের ডিএ ২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

এতদিন পর্যন্ত রাজ্যের কর্মীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন।

নতুন এই বৃদ্ধির ফলে তাঁদের বর্তমান ডিএ দাঁড়াল ৬০ শতাংশে (60%)।

এই বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ভাতার তুলনায় রাজ্য কর্মীদের ডিএ-র ফারাক থাকছে মাত্র ৩ শতাংশ।

আরও পড়ুন: বিরাট খবর: অবশেষে জ্ঞানেশ কুমারের অপসারণ? ভোটচুরি ও SIR এ বিরাট কারচুপির অভিযোগের উত্তাল রাজনীতি, ইন্ডিয়া জোটের বড় পদক্ষেপ

বর্ধিত ডিএ কবে থেকে কার্যকর এবং বকেয়া মেটানোর নিয়ম

ঘোষণা অনুযায়ী, সংশোধিত এই মহার্ঘ ভাতা কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে।

হাতে নগদ অর্থ: অক্টোবর মাসের বেতনের সঙ্গে এই বর্ধিত ভাতা নগদে যুক্ত হবে, যা কর্মীরা নভেম্বর মাসের শুরুতে হাতে পাবেন।

বকেয়া মেটানোর পরিকল্পনা (Arrears Settlement): জানুয়ারি থেকে সেপ্টেম্বর--এই দীর্ঘ নয় মাসের বকেয়া ভাতা (DA Arrears) সরকার একসঙ্গে না দিয়ে তিনটি সমান মাসিক কিস্তিতে (Equal Monthly Installments) মিটিয়ে দেবে। ফলে উৎসবের পরবর্তী সময়েও কর্মীদের অ্যাকাউন্টে নিয়মিত বাড়তি অর্থ ঢুকবে।

পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (Dearness Relief)

শুধুমাত্র কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও সুখবর রয়েছে। রাজ্য সরকার পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (Dearness Relief বা DR) ২ শতাংশ বাড়িয়েছে। তবে এটি কার্যকর হবে ২০২৬ সালের জুলাই মাস থেকে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিস ও রাজস্ব বিভাগের মতো সমস্ত দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরা এর আওতায় আসবেন।

কেরালা সরকারের পদক্ষেপ

মধ্যপ্রদেশের পাশাপাশি কেরালা সরকারও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ২ শতাংশ হারে বৃদ্ধি করেছে। এর ফলে কেরালায় ডিএ-র হার ৩৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে পৌঁছেছে। সেখানকার কর্মীরাও নভেম্বর মাস থেকে এই বর্ধিত আর্থিক সুবিধা পেতে শুরু করবেন।

মুদ্রাস্ফীতির বাজারে এই ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী-- উভয় পক্ষের জন্যই বড় আর্থিক সুরাহা তৈরি করল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES