SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে অন্ধ্র-ওড়িশা উপকূলে? কবে?

Cyclone Update: নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এর গতিপ্রকৃতি। মৌসম ভবনের জারি বিবৃতি।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 23, 2026, 04:43 PM IST | Updated: Oct 23, 2026, 04:52 PM IST
Image Credit: উপগ্রহ চিত্র
Join

অয়ন ঘোষাল: আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ! উপগ্রহ মারফত পাওয়া ছবি দেখে অনুমান, উত্তরোত্তর শক্তি বৃদ্ধি হবে নিম্নচাপটির। আশেপাশের পরিস্থিতি দেখে অনুমান, ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপর শক্তিশালী ঘূর্ণাবর্ত হিসেবে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসার আশঙ্কা। মৌসভ ভবনের তরফে আজ প্রথমবার এই ঘূর্ণাবর্ত নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ২৩ অক্টোবর সকালে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই অঞ্চলে অবস্থান করে আরও ঘনীভূত হয়ে ‘ডিপ্রেশন’ বা স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে বা  ‘ডিপ ডিপ্রেশনের’ রূপ নিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান, ২৬ অক্টোবরের মধ্যে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে পৌঁছাবে। তারপরই পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী দু’দিনে এটি আরও শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে ধেয়ে যেতে পারে।

সম্ভাব্য দুর্যোগের পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সার্বিক পরিস্থিতির ওপর আবহাওয়া দফতর প্রতিনিয়ত কড়া নজর রাখছে।

আরও পড়ুন, India-China Face-Off: অশান্ত অরুণাচলে মুখোমুখি ভারত-চিন! সীমান্ত উত্তেজনায় টাকসিংয়ে চিনের তাঁবু? ITBP বলছে তৈরি শৌর্যবাহিনী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES