SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দিল্লিতে আন্দোলন ছাড়লেন দীপকে! সৌরভ-আশুতোষকে দায়িত্ব দিয়ে কোথায় গেলেন CJP প্রধান?

CJP Protest: মহারাষ্ট্র থেকে দিল্লিতে নামতেই দীপকে, রাঙ্কা সৌরভকে গ্রেফতার করে পুলিস। ততক্ষণে দীপকের মহারাষ্ট্রের গ্রামের বাড়ি ঘটে গিয়েছে অঘটন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 11, 2026, 01:49 PM IST | Updated: Oct 11, 2026, 01:55 PM IST
Image Credit: অভিজিত্ দীপকে
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ককরোচ জনতা পার্টির যন্তর মন্তর অভিযানকে ঘিরে উত্তপ্ত দিল্লি। গতকালের পর আজও বিভিন্ন রাস্তায় জমায়েত হয়েছে জনতা। ঠিক এরকম পরিস্থিতিতে দিল্লি ছেড়ে গ্রাম ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত্ দীপকে।

গতকাল পুলিস আটক করে অভিজিত্ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে। সেই দিনই অভিজিত্ দীপকের গ্রামের বাড়িতে প্রয়াত হন তাঁর ঠাকুমা। শোকের এই সময়ে পরিবারের পাশে থাকতে মহারাষ্ট্রে তাঁর গ্রামের বাড়িতে ফিরছেন দীপকে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় দীপকে লিখেছেন, সৌরভ ও আশু সাংবাদিক সম্মেলন করবেন। সিজেপি কোনও ভাবেই পিছু হঠবে না। ১০ অক্টোবর হবে এই সরকারের শেষের শুরু।

দিল্লি পুলিসের দাবি তাঁরা অভিজিত্ দীপকেকে তাঁর বাড়ির ঘটনা জানিয়েছেন। এমনকি তিনি যাতে দ্রুত মহারাষ্ট্রে ফিরে যেতে পারেন তার জন্যও সাহায্য করছেন। পুলিসের তরফে বলা হয়েছে, অভিজিত্ দীপকে ঠাকুমার মৃত্যু হয়েছে এই খবর আমাদের কাছে এসেছে। খবরের গুরুত্ব বিচার করে সঙ্গে সঙ্গেই বিষয়টি দীপকেকে জানানো হয়। ঠাকুমার শেষকৃত্য কখন হবে তাও তাঁকে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-অভিজিৎ-সৌরভ-রাঙ্কা আটক হতেই হাতে আন্দোলনের ব্যাটন, কে এই অজিঙ্কা শিন্ডে?

উল্লেখ্য, দীপকের ঠাকুমা বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনতি অসুখে ভুগছিলেন। গতকাল তিনি হিঙ্গোলি জেলায় সন্তুক পিম্প্রি গ্রামের বাড়িতে মারা যান। কিন্তু ততক্ষণে দীপকে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্য রওনা দিয়েছেন। দিল্লিতে নামার আগেই বিমানে উঠে দীপকেকে গ্রেফতার করে দিল্লি পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES