জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দিল্লির বিমানবন্দরে বিমানের ভিতরই আটক করা হয় অভিজিৎ দীপককে। নাটকীয়ভাবে অভিজিৎ দীপকে, সৌরভ রাঙ্কা ও আশুতোষ রাণাকে আটক করে দিল্লি পুলিস। সিজেপি নেতৃত্ব আটক হতেই আন্দোলনের ব্যাটন তুলে দেওয়া হয় ৩৫ বছর বয়সী সংগঠক অজিঙ্কা শিন্ডের উপর।
অভিজিৎ দীপকে আগেই একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিলেন। যা তিনি আটক হওয়ার পর দলের অফিসিয়াল হ্যান্ডেলে প্রকাশ করা হয়। ভিডিওতে দীপকে স্পষ্ট জানিয়েছেন, "আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে তার মানে আমি, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা পুলিসি হেফাজতে রয়েছি। আমাদের অনুপস্থিতিতে এই আন্দোলন এবং সিজেপির নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে। আপনারা তাঁকে অনুসরণ করুন।"
দায়িত্বভার গ্রহণ করার পর অজিঙ্কা শিন্ডে সমর্থকদের উদ্দেশে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, "সরকার আমাদের ঐক্যকে ভয় পাচ্ছে। সবাই যন্তর মন্তরের দিকে এগোতে থাকুন। পুলিস যেখানেই বাধা দেবে, সেখানেই বিক্ষোভ শুরু করুন। সেই স্থানকেই যন্তর মন্তরে পরিণত করুন।" চলুন জেনে নেওয়া যাক কে এই অজিঙ্কা শিন্ডে?
কে এই অজিঙ্কা শিন্ডে?
৩৫ বছর বয়সী অজিঙ্কা শিন্ডে মহারাষ্ট্রের বাসিন্দা। কম্পিউটার সায়েন্সে স্নাতক। পুণেতে এক বহুজাতিক আইটি সংস্থায় পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে তিনি আম আদমি পার্টিতে পূর্ণসময়ের কর্মী হিসেবে যোগ দেন। আম আদমি পার্টিতে থাকাকালীন তিনি পিম্পরি-চিঞ্চওয়াড় অঞ্চলের আহ্বায়ক এবং পরে মহারাষ্ট্র যুব ডানার সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে গোয়ায় অভিজিৎ দীপকের সঙ্গে শিন্ডের প্রথম দেখা হয়। চলতি বছরের অগাস্ট মাসে দীপকে তাঁকে সিজেপির জাতীয় সংগঠক ইন-চার্জ হিসেবে দলে যুক্ত করেন। দলের অভ্যন্তরীণ গুরুত্বের দিক থেকে শিন্ডে সর্বদা শীর্ষ নেতৃত্বের পরই অবস্থান করছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)