• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /২৫০০০ ভোল্ট পাওয়ার সাপ্লাই! ১১২৫ কিমি জুড়ে ২২০০০ বৈদ্যুতিক খুঁটি! ঝড়ের বেগে কাজ রেলের, দেশের মেগাপ্রজেক্টের 'মহা আপডেট'

২৫০০০ ভোল্ট পাওয়ার সাপ্লাই! ১১২৫ কিমি জুড়ে ২২০০০ বৈদ্যুতিক খুঁটি! ঝড়ের বেগে কাজ রেলের, দেশের মেগাপ্রজেক্টের 'মহা আপডেট'

Bullet Train: বুলেট ট্রেনের রেললাইন প্রস্তুত, শীঘ্রই ছুটবে গতিদানব; চার দিনের মধ্যে প্রথমবারের মতো চালু হবে ২৫০০০ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ! এল দেশের মেগাপ্রজেক্টের মহা আপডেট

Written BySubhapam Saha
Published: Nov 18, 2026, 14:18 IST|Updated: Nov 18, 2026, 14:26 IST
joinshare
২৫০০০ ভোল্ট পাওয়ার সাপ্লাই! ১১২৫ কিমি জুড়ে ২২০০০ বৈদ্যুতিক খুঁটি! ঝড়ের বেগে কাজ রেলের,  দেশের মেগাপ্রজেক্টের 'মহা আপডেট'

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

2

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই পশ্চিমি দেশগুলিকে বিপুল চাপে ফেলে দিলেন জিনপিং ও পুতিন! কী ঘটালেন তাঁরা?

3

KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

4

হঠাৎ অচল Apple-এর একাধিক পরিষেবা! বড়সড় বিভ্রাটের কারণ সাইবার হামলা নয়, তাহলে নেপথ্যে কী?

5

রাজনীতিতে বড় চমক: ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন, ভেঙে পড়ল তৃণমূল-- রাজ্যে ফের গেরুয়া ঝড়, বিরাট ভোটে বিজেপি ক্ষমতায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের যোগাযোগ ব্যবস্থায় বিরাট অগ্রগতি! বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন পরিষেবা চালু হচ্ছে। জাপান, চিন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান দাপায় বুলেট ট্রেন। বর্তমানে বিশ্বের প্রায় ২০টি দেশে বুলেট ট্রেন (ঘণ্টায় ২০০ থেকে ৩৫০ কিলোমিটার বা তারও বেশি গতিসম্পন্ন) ছুটছে। বুলেট ট্রেন চালানো দেশের তালিকায় জুড়তে চলেছে ভারতের নাম। এই প্রকল্পের জন্য নির্ধারিত হাই-স্পিড করিডোরের কাজও প্রায় শেষের পথে বলেই জানা যাচ্ছে। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প চালু হবে গুজরাতে। বুলেট ট্রেনের ট্র্যাক নির্মাণের কাজ কিন্তু শেষও হয়ে গিয়েছে। সুরাত ও বিলিমোরার মধ্যবর্তী অংশে ২০ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রস্তুতিও চলছে জোর কদমে। বিদ্যুৎ সরবরাহ শুরু হলেই তা বুলেট ট্রেন প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম এবং অন্যান্য প্রযুক্তিগত প্রস্তুতির পথ সুগম করবে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)-এর তথ্য অনুযায়ী, মুম্বাই-অমদাবাদ বুলেট ট্রেন করিডোরের এটিই হবে প্রথম অংশ, যেখানে ওভারহেড বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে।

আরও পড়ুন: প্লিজ বাবা, আমরা মরে যাব...! সন্তানদের আর্তনাদেও গলল না মন, দুই নাবালককে খালে ছুড়ে ফেলে দিল


বৃহৎ পরিকাঠামোরগত কাজ প্রায় শেষ

মুম্বাই-অমদাবাদ বুলেট ট্রেন করিডোর জুড়ে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কাজ হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে প্রায় ২২০০০টি ইস্পাতের বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। এছাড়া, ওভারহেড তারগুলিকে খুঁটির সঙ্গে জুড়ে এবং কাঠামোগত সহায়তা প্রদানের জন্য ২৫৭০০-রও বেশি বিশেষায়িত ফিটিং বসানো হয়েছে।
রেলপথের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলির উচ্চতা ১০.৫ থেকে ১৪.৫ মিটারের মধ্যে। পুরো করিডোর জুড়ে প্রায় ১১২৫ ট্র্যাক কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত বৈদ্যুতিকীকরণ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই ব্যবস্থাগুলি উচ্চ গতিতেও ট্রেনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। মুম্বাই-অমাদাবাদ বুলেট ট্রেন করিডোরের মোট দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে চালানোর পরিকল্পনা রয়েছে। এত উচ্চ গতিতে ট্রেন পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা অপরিহার্য। আর এই কারণেই এই প্রকল্পের জন্য একটি উন্নত বৈদ্যুতিকীকরণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন: 'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..


কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল এখানে, চোখ বুলিয়ে নিন একবার

বুলেট ট্রেন চালানোর জন্য রেললাইনের উপর বৈদ্যুতিক তার বসানো হয়েছে।
এই তারগুলি ২৫০০০ ভোল্ট বিদ্যুৎ পরিবহণের উপযোগী করেই তৈরি হয়েছে।
এই বিশেষ প্রযুক্তি উচ্চগতির ট্রেনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার পর, এই তারগুলিতে সবসময় বিদ্যুৎ প্রবাহিত থাকবে।
রেল কর্তৃপক্ষ জনসাধারণকে রেললাইনের কাছাকাছি না যাওয়ার বিষয়ে আগাম সতর্ক করেছে।
মুম্বই-অমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুতগতিতেই এগিয়ে চলেছে।
সুরাট-বিলিমোরা অংশে বিদ্যুৎ সরবরাহ চালু করা এই প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন যে, এই রুটে ২০২৭ সালের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা চালু হতে পারে বলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source