• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..

'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..

VIRAL VIDEO: লাইভস্ট্রিম করছেন বিদেশি ইউটিউবার। আচমকাই সামনে এসে এক ব্যক্তির আবদার, 'ওয়ান কিস প্লিজ!' বারবার না বলার পরেও থামল না। শেষ পর্যন্ত ছবি তুলতে রাজি হলেও হাত মেলানোর বদলে ফিস্ট বাম্প করলেন তরুণী। উদয়পুরের এই ভিডিয়ো এখন ভাইরাল।

Written ByDebasmita Das
Published: Nov 16, 2026, 01:45 PM IST|Updated: Nov 16, 2026, 02:29 PM IST
joinshare
'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকের

মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকের

2

'আজ থেকে আমরা আলাদা হলাম'... মন্ত্রীর ১৪ বছরের সংসার ভেঙে তছনছ! আচমকাই ডিভোর্সের ঘোষণা সুন্দরী স্ত্রীর

3

একলাফে ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি! রাজ্যের এই কর্মীদের বেতন বাড়াল সরকার, কারা কত পাবেন এবার?

4

কারা দেখা পাবে ঈশ্বরের? কবে সেই দিন? এবার মিলতে চলেছে বাবা ভাঙ্গার সেই ভয়ংকরতম ভবিষ্যদ্বাণী? মানবসভ্যতার আয়ু আর কতদিন?

5

'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদয়পুরে রাতের লাইভস্ট্রিম চলাকালীন থাই-ফরাসি ইউটিউবার JustKeth-কে বারবার চুম্বনের আবদার এক ব্যক্তির। স্পষ্টভাবে না বলার পরেও থামেননি তিনি। অস্বস্তিকর মুহূর্তের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করতেই ভাইরাল। ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে সেই ক্লিপে। গোটা ঘটনাই ধরা পড়ে লাইভ ক্যামেরায়। রাজস্থানের উদয়পুরের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। 

ঘটনাটি থাই-ফরাসি ইউটিউবার ও লাইভস্ট্রিমার JustKeth-এর সঙ্গে। উদয়পুরের একটি জনবহুল এলাকায় রাতে লাইভস্ট্রিম করছিলেন তিনি। সেই সময় এক ব্যক্তি তাঁর কাছে এগিয়ে আসেন। প্রথমে কথাবার্তা শুরু হলেও আচমকাই ওই ব্যক্তি চুমু খাওয়ার আবদার করেন। তাঁকে বলতে শোনা যায়, 'ওয়ান কিস প্লিজ, ওয়ান লিপ কিস।'

কিন্তু এমন প্রস্তাবে একেবারেই রাজি ছিলেন না JustKeth। সঙ্গে সঙ্গেই আপত্তি জানান তিনি। কিন্তু তাঁর আপত্তি উপেক্ষা করে ওই ব্যক্তি বারবার একই আবদার করতে থাকেন। ক্যামেরায় ধরা পড়ে ইউটিউবারের অস্বস্তি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ওই ব্যক্তি ছবি তোলার কথা বলেন। তাতে রাজি হন তরুণী।

কী করলেন ইউটিউবার?

ছবি তোলার পর ওই ব্যক্তি চলে যাওয়ার আগে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু JustKeth সরাসরি হাত না মিলিয়ে তাঁকে ফিস্ট বাম্প করেন। অর্থাৎ, মুঠো করা হাতের সঙ্গে মুঠো ছুঁইয়ে দেন। পুরো ঘটনাটিই লাইভস্ট্রিমে রেকর্ড হয়ে যায়। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেন JustKeth। ক্যাপশনে লেখেন, 'At least he asked'। অর্থাৎ, অন্তত সে জিজ্ঞাসা তো করেছিল! তাঁর এই পোস্টের পরেই ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে। 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by justketh (@justketh_irl)

কে এই JustKeth?

JustKeth একজন থাই-ফরাসি ইউটিউবার ও IRL স্ট্রিমার। মূলত ভ্রমণ ও লাইভস্ট্রিমিংয়ের জন্য পরিচিত তিনি। বর্তমানে ভারত সফরে রয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। মুম্বইয়ের পর উদয়পুর এবং জয়পুর থেকেও লাইভস্ট্রিম করেছেন তিনি। বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার পরিবেশ, মানুষজন এবং অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।

কেন ক্ষুব্ধ নেটিজেনরা?

ভিডিয়োটি সামনে আসতেই সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। তাঁদের বক্তব্য, কোনও মহিলাকে ব্যক্তিগত বা শারীরিক ঘনিষ্ঠতার প্রস্তাব দেওয়ার আগে তাঁর সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার কেউ স্পষ্টভাবে না বলার পরেও বারবার একই আবদার করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

অনেকেই প্রশ্ন তুলেছেন, বিদেশি পর্যটক বা মহিলা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে এমন আচরণ কেন করা হবে? আবার বেশ কয়েক জন ভারতীয় নেটিজেনও জানিয়েছেন, একজনের আচরণ দিয়ে গোটা দেশ বা দেশের মানুষকে বিচার করা উচিত নয়। এই ঘটনায় ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি পুলিসে কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না বা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সে সম্পর্কেও এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Viral Video