SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রেললাইনে বিকট বিস্ফোরণ, বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচল, ঘটনাস্থলে সন্ত্রাস দমন শাখা

Indian raiways: কপাল জোরে বাঁচল ট্রেন। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই ঘটনাস্থল দিয়ে পেরিয়ে যায় একটি ট্রেন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 04, 2026, 10:00 AM IST | Updated: Nov 04, 2026, 10:05 AM IST
Image Credit: রেললাইনে বিস্ফোরণ
Join

অয়ন ঘোষাল: বিস্ফোরণে কেঁপে উঠল রাজস্থানের শ্রীগঙ্গনগর। ভারত-পাকিস্তান সীমান্তে রেল লাইনে হওয়া ওই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের পর অনুপগড় ও সুরতগড়ের মধ্যে ট্রেন চলাচলা বন্ধ রাখা হয়েছে।

বিস্ফোরণটি হয় অনুপগড় ও সুরতগড়ের মধ্যে ৫০ জিবি পয়েন্টে। এতে রেল লাইনের দুটি কংক্রিট পিলারের ক্ষতি হয়। লাইনের একাধিক স্লিপার নষ্ট হয়ে গিয়েছে বিস্ফোরণের চোটে।

গতকাল রাত নটা পর পর ওই বিস্ফোরণ ঘটে যায়। ওইসময় একটি ট্রেন পার হওয়ার ৪৫ মিনিট পর লাইনে বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের দাপটে ঘটনাস্থলে প্রায় ২ ফুট গর্ত হয়ে যায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, সিআইডির ডগ স্কোয়ড ও রেল পুলিস। শুরু হয়ে য়ায় তল্লাশি ও তদন্ত। সাবধানতা হিসেবে বুধবার সকাল নটা পর্যন্ত ওই নাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রাত দুটো নাগাদ নিরাপত্তা বাহিনীর একটি দল এসে জায়গাটি ঘিরে রাখে। তল্লাশি করে দেখা হয় আরও কোনও বিস্ফোরক সেখানে লুকিয়ে রাখা রয়েছে কিনা।

আরও পড়ুন-ভয়ংকর খবর: বিজেপি নেতার ছেলে প্রবালের বিষ খেয়ে আত্মহত্যা, শোকে হার্ট অ্যাটাক বাবারও-- মৃত্যুর আগে ৮ মিনিটের শিউড়ে ওঠা ভিডিয়ো

ওই বিস্ফোরণ নিয়ে শ্রীগঙ্গানগর জেলার পুলিস সুপার হরিশঙ্কর সংবাদমাধ্যমে বলেন, লাইন ধরে রাখা দুটি কংক্রিটের পিলার বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫০ জিবি এলাকায়। ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। কী ধরনে বিস্ফোরণ তা এখনই বলা যাচ্ছে না। সম্প্রতি সীমান্ত এলাকায় ৭.৫ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। তার সঙ্গে এই বিস্ফোরণের কোনও যোগাযোগ রয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

পুলিস সুপার আরও বলেন, ইতিমধ্যেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেলের কর্মকর্তারাও ছিলেন। ফরেনসিক টিম এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসছে। তারা পৌঁছানোর পরই কেবল আমরা সঠিক কারণ নির্ধারণ করতে পারব। পরিস্থিতি আরও খতিয়ে দেখতে আমরা বর্তমানে ঘটনাস্থল পরীক্ষা করে দেখছি। বাজেয়াপ্ত করা আরডিএক্স-এর সাথে এর কোনো সম্পর্ক নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES