বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের
Accident: আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়ংকর কাণ্ডে। ঘটনাস্থলেই নিহত ৫ জন। এদের মধ্যে আবার ৩ শিশু। আহত ১১ জন। রবিবার রাতে পঞ্জাবের ফাজিলকা ফিরোজপুর হাইওয়ের থে কালান্দার গ্রামের কাছে ওই দুর্ঘটনায় তোলপাড় এলাকা।
পুলিস সূত্রে খবর, একটি গাড়িতে বিয়েবাড়ি থেকে ১৬ জন ফিরছিলেন বাড়িতে। সেইসময় গাড়িটি একটি পিকআপ ভ্য়ানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর জড়ো হয়ে যান স্থানীয় মানুষজন। তারাই আহতদের ফাজিলকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের নাম হল দেসো বাই, সচিন, জন, মনপ্রীত ও গুরলীন কৌর।
আরও পড়ুন-এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি লতিফ ও তার সহযোগী, ইঞ্চিতে-ইঞ্চিতে কুলগামের বদলা ভারতীয় সেনার
স্থানীয়দের বক্তব্য, প্রবল ওই সংঘর্ষে প্রচণ্ড আওয়াজ হয়। সেই শব্দ শুনেই তারা ঘটনাস্থলে দৌড়ে আসেন। সংঘর্ষের অভিঘাতে গাড়ির ভেতরেই তালগোল পাকিয়ে যান যাত্রীরা। স্থানীয়রা তাদের টেনে বাইরে বের করেন।
ফাজিলকার সরকারি হাসপাতালের এক মেডিক্যাল অফিসার জানিয়েছেন, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে খবর, নিহতরা টিওয়ানা কালান গ্রামের বাসিন্দা। কার্নি খেরা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলকার বিধায়ক নরিন্দর পাল সিং এবং জালালাবাদের বিধায়ক জগদীপ কম্বোজ গোল্ডি ঘটনাস্থলে পৌঁছান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)