• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ভোররাতে জ্বলন্ত ট্রেলারে ধাক্কা পুণ্যার্থীবোঝাই বাসের: দর্শন শেষে ফেরার পথেই ভয়ংকর দুর্ঘটনায় বহু মৃত্যু, শোকের ছায়া

ভোররাতে জ্বলন্ত ট্রেলারে ধাক্কা পুণ্যার্থীবোঝাই বাসের: দর্শন শেষে ফেরার পথেই ভয়ংকর দুর্ঘটনায় বহু মৃত্যু, শোকের ছায়া

Jaipur-Ajmer Bus Crash Accident: জয়পুর-আজমের হাইওয়েতে বাগড়ুর কাছে মর্মান্তিক পথদুর্ঘটনা। মহারাষ্ট্রের তীর্থযাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কায় নিহত ৩ জন, চিকিৎসাধীন ৭।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 24, 2026, 12:14 PM IST|Updated: Oct 24, 2026, 12:36 PM IST
joinshare
ভোররাতে জ্বলন্ত ট্রেলারে ধাক্কা পুণ্যার্থীবোঝাই বাসের: দর্শন শেষে ফেরার পথেই ভয়ংকর দুর্ঘটনায় বহু মৃত্যু, শোকের ছায়া
Image Credit: জয়পুর-আজমের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দুর্গা বিসর্জনের সঙ্গেই কি বিসর্জন হল ভক্তদেরও? না হলে পুজোর মরসুমে এমন অমঙ্গলের কাণ্ড হয় কী করে? পুজো দিয়ে আনন্দমুখর তীর্থযাত্রা শেষ করে ফেরার পথেই ঘটে গেল এক বুক কাঁপানো পথদুর্ঘটনা (Tragic Road Accident)। শনিবার ভোররাতে রাজস্থানের জয়পুরের প্রত্যন্ত অঞ্চলে জয়পুর-আজমের জাতীয় সড়কে (Jaipur-Ajmer National Highway) ঘটে যায় এই মর্মান্তিক বিপর্যয়। মহারাষ্ট্রের তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি পর্যটক বাস সরাসরি গিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিশালাকার ট্রেলারের পেছনে। দুর্ঘটনার তীব্রতায় বাসের ৩ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু (3 Pilgrims Killed) হয়েছে এবং অন্তত ৭ জন গুরুতর আহত (7 Injured) হয়েছেন।

পুলিস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ জয়পুরের বাগড়ু থানা এলাকার (Bagru Police Station) একটি কালভার্টের ওপর।

ঠিক কী ভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?
 

বাগড়ু থানার স্টেশন হাউস অফিসার (SHO Chandrabhan) চন্দ্রভান জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে আসা পুণ্যার্থীদের দলটি রাজস্থানের বিখ্যাত খাটুশ্যামজি মন্দির (Khatushyamji Temple) দর্শন সেরেছিল। সেখান থেকে বাসটি চিতোরগড়ের বিখ্যাত সাওয়ারিয়া শেঠ মন্দিরের (Sanwariya Seth Temple, Chittorgarh) দিকে রওনা দিয়েছিল।

জয়পুর-আজমের জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বাগড়ু কালভার্ট থেকে বাসটি যখন নিচে নামছিল, তখনই সামনে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী ও পুলিসের প্রাথমিক বয়ান অনুযায়ী, ধাক্কা লাগার সময় ওই ট্রেলারটিতে দাউদাউ করে আগুন জ্বলছিল (Trailer Caught Fire)। অন্ধকারের মধ্যে জ্বলন্ত ট্রেলারটি দেখতে পেয়ে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি, নাকি ব্রেক ফেল হয়েছিল-- তা খতিয়ে দেখছে পুলিস। ধাক্কার প্রচণ্ড অভিঘাতে বাসের সামনের অংশ তুবড়ে ভেতরে ঢুকে যায়।

নিহত ও আহতদের পরিচয়
 

ঘটনাস্থলেই প্রাণ হারান বাসে থাকা তিন যাত্রী। পুলিস তাঁদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতদের নাম ও পরিচয়:

মহেন্দ্র (৩৮)

সন্দীপ (৪৫)

দীপক (৪৭)
মৃতেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় জখম ৭ জন যাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে জয়পুরের বিখ্যাত সওয়াই মান সিং (SMS Hospital) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ট্রমা অফিসার রাজেন্দ্র মান্ডিয়া জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (Two Patients Critical) হওয়ায় তাঁদের বিশেষ আইসিইউ-তে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা 

উল্লেখ্য, শুক্রবার সকালেও জয়পুর জেলার রইসর থানা এলাকায় জাতীয় সড়ক ১৪৮-এ টায়ার ফেটে খাদে পড়ে যায় আগ্রার তীর্থযাত্রীদের একটি গাড়ি। সেখানেও ৪ জনের মৃত্যু হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই বাগড়ুর এই দুর্ঘটনায় জাতীয় সড়কের গতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রেলারটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাসের ফিটনেস, চালক ঘুমন্ত ছিল কি না বা ট্রেলারে অগ্নিকাণ্ডের উৎস খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জয়পুর পুলিস।

আরও পড়ুন: সরকারি কর্মীদের দিওয়ালির বাম্পার উপহার: ডিএ বৃদ্ধির বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা? জেনে নিন কোনদিন পাবেন

আরও পড়ুন: India-China Face-Off: অশান্ত অরুণাচলে মুখোমুখি ভারত-চিন! সীমান্ত উত্তেজনায় টাকসিংয়ে চিনের তাঁবু? ITBP বলছে তৈরি শৌর্যবাহিনী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident