SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Breaking News Live Updates: বেনজির রেকর্ড ঘূর্ণিঝড় অর্ণবের, টানা ১০ ঘণ্টা ধরে চলছে ল্যান্ডফল

Breaking News LIVE Update: র্ণিঝড়ের কেন্দ্রের বাইরের অংশের মেঘ ঢুকে পড়েছে স্থলভাগে। ঘূর্ণিঝড়ের আই বা কেন্দ্র উপকূলরেখার খুব কাছে, পরবর্তী ৩ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 28, 2026, 07:13 AM IST | Updated: Oct 28, 2026, 08:23 AM IST
Image Credit: লাইভ আপডেট
Join

Breaking News Live Updates: অন্ধ্রের কাঁকিনাড়ায় ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ওড়িশার ৬ জোলাতেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এখন অর্ণব তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করার পর ডান দিকে বাঁকে নিয়ে বাংলার দিকে আসতে পারে। বিপদ তখনই। গতকাল ধুলিয়ানে এনকাউন্টারে নিহত হয়েছে একজন। এনিয়ে থাকছে খবর। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

28 Oct 2026, 8:22 AM

Canning: ইটভাটায় শিশুমৃত্য়ু

পরিযায়ী শ্রমিক পরিবারে মৃত্যুর ছায়া। ইটভাটার পাশের জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকার। মৃতের নাম চাঁদনী কুমারী (১০)। বাড়ি বিহারে শেখপুর থানার অন্তর্গত মসোদাগঙ্গাপুর গ্রামে। পরিবারের সঙ্গে ক্যানিং-এর তালদি এলাকায় ইটভাটায় কাজ করতে এসেছিল সে।
স্থানীয় সূত্রে খবর, চাঁদনীকুমারীর পরিবার বিহার থেকে কাজের খোঁজে এসে ক্যানিং থানার তালদি এলাকার পূর্ব শিবনগরে "টাইগার" নামক একটি ইটভাটায় কাজ করছিল। পরিবারের সঙ্গেই ভাটার শ্রমিক আবাসে থাকত ছোট্ট চাঁদনী।
খেলাধুলা করার সময়  অসাবধানতাবশত ইটভাটা সংলগ্ন গভীর জলাশয়ে পড়ে যায় সে। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে স্থানীয় শ্রমিকরা জলে ভাসতে দেখে চাঁদনীকে।
তড়িঘড়ি তাকে জল থেকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির অসহায়তা এবং নিরাপত্তাহীনতার ছবি। অভিযোগ, বেশিরভাগ ইটভাটা সংলগ্ন এলাকায় কোনও ঘেরা থাকে না, থাকে না কোনও নিরাপত্তা ব্যবস্থা। খোলা জলাশয়, গভীর গর্ত বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে। আর তার বলি হতে হয় এই শিশুদের।
মাত্র ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে ভিন রাজ্যে এসে ইটভাটায় কাজ করা নিয়েও উঠছে প্রশ্ন। শিশু শ্রম আইন থাকলেও তা যে কতটা মানা হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ মৃতের বাবা সুনিল দাস। বিহারে ফিরে যাওয়ার মতো টাকাও তাদের কাছে নেই বলে জানিয়েছে পরিবার। গোটা ঘটনায় তালদি পূর্ব শিবনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

28 Oct 2026, 7:38 AM

Brazil Footballer: ব্রাজিলিয়ান তারকা মাইকন

কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান তারকা মাইকন। ফুটবলের শহরে ২ দিনের সফরে আসছেন ইন্টার মিলানের প্রাক্তন ফুটবলার। ১৩ নভেম্বর রাতে শহরে আসছেন। ১৪ তারিখ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

কিংস স্পোর্টস ম্যানেজমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাইকন। মূলত তাদের উদ্যোগেই ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে শহরে আসছেন তিনি। তৃণমূল স্তর থেকে যুব ফুটবলার বাছাইয়ের কাজ করবেন তিনি। ২০৩৭ সালের মধ্যে ইউরোপে যাতে ভারতীয় ফুটবলাররা সুযোগ পান, সেই লক্ষ্যেই কলকাতায় আসা। একটি ট্যালেন্ট হান্টে খুদে প্রতিভাবানদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ফুটবলের পরামর্শ দেবেন মাইকন।

28 Oct 2026, 7:19 AM

Raniganj Fire: কাকভোরে রানিগঞ্জে তুলোবোঝাই গাড়িতে আগুন, আতঙ্ক আসানসোলে

কাকভোরে তুলোবোঝাই গাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলের রানিগঞ্জের তারবাংলা, টিকিয়াপাড়া এলাকায়। রানিগঞ্জ থানা যাওয়ার রাস্তায় জনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া থেকে তুলো নিয়ে রানিগঞ্জের ব্যবসায়ী সঞ্জীবন সরওয়ারের দোকানে আসছিল গাড়িটি। বালিশ, তোশক তৈরির পাশাপাশি কালীপুজোর প্রদীপের সলতে তৈরির কাজেও ওই তুলো ব্যবহারের কথা ছিল। তারবাংলা এলাকায় পৌঁছনোর পরই গাড়িটিতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারও দাবি, ট্রান্সফরমারে ধাক্কা লাগার জেরে আগুন লাগে। আবার কারও মতে, গাড়ির তুলো বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই বিপত্তি।
দমকলকর্মীরা তুলোর বোঝা আলাদা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কাকভোরে ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে  দমকল বাহিনীর আধিকারিক ও পুলিস।

28 Oct 2026, 7:19 AM

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব হাওড়াতেও। শুরু হল বৃষ্টি। আকাশ ছিল মেঘলা।রাত থেকে শুরু হয় বৃষ্টি।

28 Oct 2026, 7:18 AM

Cyclone Arnab: ভারতীয় ঘূর্ণিঝড়ের বেনজির রেকর্ড অর্ণবের

রাত ১১ টা ৫৫ থেকে সকাল প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত টানা ল্যান্ড ফল প্রক্রিয়া। অর্থাৎ প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে চলেছে একটি ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল।
 

28 Oct 2026, 7:17 AM

Cyclone Arnab: অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব'

ল্যান্ডফল প্রক্রিয়া ধীর গতিতে চলছে। নারসাপুর থেকে ৩০ কিমি। ইয়ানাম থেকে ৪৫ কিমি দূরে। পরবর্তী ৩ ঘণ্টা ধরে তাণ্ডব, ১৫০ কিমি বেগে আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ডফল শুরু হয়ে গেছে। অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৩ ঘণ্টায় মাত্র ৩ কিমি বেগে ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র উপকূলের একদম কাছে। রাত আড়াই টের হিসেব অনুযায়ী নরসাপুর থেকে ৩০ কিমি পূর্বে, ইয়ানাম থেকে ৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কাকিনাড়া থেকে ৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মছলিপত্তনম থেকে ৯০ কিমি পূর্ব-উত্তরপূর্বে, বাপতলা থেকে ১৭০ কিমি পূর্ব-উত্তরপূর্বে। ঘূর্ণিঝড় অর্ণব উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ৩ ঘণ্টার মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে, গতিবেগ ১২৫-১৩৫ কিমি দমকা ১৫০ কিমি। ঘূর্ণিঝড় স্থলভাগ স্পর্শ করেছে গতকাল রাতে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাইরের অংশের মেঘ ঢুকে পড়েছে স্থলভাগে। ঘূর্ণিঝড়ের আই বা কেন্দ্র উপকূলরেখার খুব কাছে, পরবর্তী ৩ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES