কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান তারকা মাইকন। ফুটবলের শহরে ২ দিনের সফরে আসছেন ইন্টার মিলানের প্রাক্তন ফুটবলার। ১৩ নভেম্বর রাতে শহরে আসছেন। ১৪ তারিখ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
কিংস স্পোর্টস ম্যানেজমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাইকন। মূলত তাদের উদ্যোগেই ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে শহরে আসছেন তিনি। তৃণমূল স্তর থেকে যুব ফুটবলার বাছাইয়ের কাজ করবেন তিনি। ২০৩৭ সালের মধ্যে ইউরোপে যাতে ভারতীয় ফুটবলাররা সুযোগ পান, সেই লক্ষ্যেই কলকাতায় আসা। একটি ট্যালেন্ট হান্টে খুদে প্রতিভাবানদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ফুটবলের পরামর্শ দেবেন মাইকন।
কাকভোরে তুলোবোঝাই গাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলের রানিগঞ্জের তারবাংলা, টিকিয়াপাড়া এলাকায়। রানিগঞ্জ থানা যাওয়ার রাস্তায় জনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া থেকে তুলো নিয়ে রানিগঞ্জের ব্যবসায়ী সঞ্জীবন সরওয়ারের দোকানে আসছিল গাড়িটি। বালিশ, তোশক তৈরির পাশাপাশি কালীপুজোর প্রদীপের সলতে তৈরির কাজেও ওই তুলো ব্যবহারের কথা ছিল। তারবাংলা এলাকায় পৌঁছনোর পরই গাড়িটিতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারও দাবি, ট্রান্সফরমারে ধাক্কা লাগার জেরে আগুন লাগে। আবার কারও মতে, গাড়ির তুলো বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই বিপত্তি।
দমকলকর্মীরা তুলোর বোঝা আলাদা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কাকভোরে ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে দমকল বাহিনীর আধিকারিক ও পুলিস।
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব হাওড়াতেও। শুরু হল বৃষ্টি। আকাশ ছিল মেঘলা।রাত থেকে শুরু হয় বৃষ্টি।
রাত ১১ টা ৫৫ থেকে সকাল প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত টানা ল্যান্ড ফল প্রক্রিয়া। অর্থাৎ প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে চলেছে একটি ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল।
ল্যান্ডফল প্রক্রিয়া ধীর গতিতে চলছে। নারসাপুর থেকে ৩০ কিমি। ইয়ানাম থেকে ৪৫ কিমি দূরে। পরবর্তী ৩ ঘণ্টা ধরে তাণ্ডব, ১৫০ কিমি বেগে আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ডফল শুরু হয়ে গেছে। অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৩ ঘণ্টায় মাত্র ৩ কিমি বেগে ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র উপকূলের একদম কাছে। রাত আড়াই টের হিসেব অনুযায়ী নরসাপুর থেকে ৩০ কিমি পূর্বে, ইয়ানাম থেকে ৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কাকিনাড়া থেকে ৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মছলিপত্তনম থেকে ৯০ কিমি পূর্ব-উত্তরপূর্বে, বাপতলা থেকে ১৭০ কিমি পূর্ব-উত্তরপূর্বে। ঘূর্ণিঝড় অর্ণব উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ৩ ঘণ্টার মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে, গতিবেগ ১২৫-১৩৫ কিমি দমকা ১৫০ কিমি। ঘূর্ণিঝড় স্থলভাগ স্পর্শ করেছে গতকাল রাতে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাইরের অংশের মেঘ ঢুকে পড়েছে স্থলভাগে। ঘূর্ণিঝড়ের আই বা কেন্দ্র উপকূলরেখার খুব কাছে, পরবর্তী ৩ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।
Breaking News Live Updates: অন্ধ্রের কাঁকিনাড়ায় ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ওড়িশার ৬ জোলাতেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এখন অর্ণব তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করার পর ডান দিকে বাঁকে নিয়ে বাংলার দিকে আসতে পারে। বিপদ তখনই। গতকাল ধুলিয়ানে এনকাউন্টারে নিহত হয়েছে একজন। এনিয়ে থাকছে খবর। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES