• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /জীবনযাপন
  • /অবিশ্বাস্য পতন: ১০ হাজারের ঘরে নামল সোনার দাম, এই ভয়ংকর ভূমিকম্প কেন হলুদ ধাতুতে? আরও কত কমবে? ভয়ের কথা বলছেন বিশষজ্ঞরা

অবিশ্বাস্য পতন: ১০ হাজারের ঘরে নামল সোনার দাম, এই ভয়ংকর ভূমিকম্প কেন হলুদ ধাতুতে? আরও কত কমবে? ভয়ের কথা বলছেন বিশষজ্ঞরা

Gold Price big fall: শুক্রবার ১৩ নভেম্বর হু হু করে কমল সোনা ও রুপোর দাম। কলকাতায় আজ ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম কত হল? কেন কমছে হলুদ ধাতুর দর এবং এখনই সোনা কেনা উচিত কি না জেনে নিন...

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 13, 2026, 01:04 PM IST|Updated: Nov 13, 2026, 01:25 PM IST
joinshare
অবিশ্বাস্য পতন: ১০ হাজারের ঘরে নামল সোনার দাম, এই ভয়ংকর ভূমিকম্প কেন হলুদ ধাতুতে? আরও কত কমবে? ভয়ের কথা বলছেন বিশষজ্ঞরা
Image Credit: সোনার দামে বিরাট পতন

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকের

মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকের

2

'আজ থেকে আমরা আলাদা হলাম'... মন্ত্রীর ১৪ বছরের সংসার ভেঙে তছনছ! আচমকাই ডিভোর্সের ঘোষণা সুন্দরী স্ত্রীর

3

একলাফে ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি! রাজ্যের এই কর্মীদের বেতন বাড়াল সরকার, কারা কত পাবেন এবার?

4

কারা দেখা পাবে ঈশ্বরের? কবে সেই দিন? এবার মিলতে চলেছে বাবা ভাঙ্গার সেই ভয়ংকরতম ভবিষ্যদ্বাণী? মানবসভ্যতার আয়ু আর কতদিন?

5

'একটা চুমু দাও!' লাইভ স্ট্রিমে জনপ্রিয় ইউটিউবারের কাছে আবেদন! শেষে পরম সুন্দরী বিদেশিনীকে যুবকের..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মরসুমের আগেই বিরাট স্বস্তি। এক ধাক্কায় ২২০০ টাকা কমল সোনার দাম। শুক্রবার, ১৩ নভেম্বর সকাল থেকেই মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর। বিয়ের মরসুম (Wedding Season) শুরু হতেই এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। টানা তিনটি ট্রেডিং সেশনে (Trading Session) নিম্নমুখী থাকার পর শুক্রবার দেশের বুলিয়ন বাজারে (Bullion Market) প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার দাম কমেছে ২,২০০ টাকা। ফলে গয়না কেনার পরিকল্পনা যাঁদের রয়েছে, তাঁদের মুখে চওড়া হাসি ফুটেছে। কলকাতায় আজ সোনা ও রুপোর দর কত?

আরও পড়ুন: কেনার হলে এখনই কিনে নিন: উত্‍সব মিটতেই বিরাট কমে গেল সোনার দাম, এই ভূমিকম্প আবার কবে হবে? বড় কোন অশনিসংকেত?

তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক গয়না সোনার (22 Carat Hallmark Gold) প্রতি গ্রামের দাম কমে হয়েছে ১২,৯৯০ টাকা (১০ গ্রামে ১,২৯,৯০০ টাকা)। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) প্রতি গ্রামের দাম নেমে এসেছে ১০,৬৬৫ টাকায়। সোনার পাশাপাশি রুপোর দামেও (Silver Price) বিরাট পতন।

কলকাতায় ১ কেজি রুপোর দাম ১,৮১,৭৪৭ টাকা। তবে মনে রাখা জরুরি, এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি (GST) এবং গয়না তৈরির মেকিং চার্জ (Making Charge) যুক্ত হয়ে চূড়ান্ত বিল তৈরি হবে। 

কেন বাড়ছে ১৮ ক্যারেট সোনার চাহিদা?

বাঙালির চিরকালীন পছন্দ ২২ ক্যারেট সোনা হলেও, গত এক-দেড় বছরে আকাশছোঁয়া দামের কারণে এখন অনেকেই ১৮ ক্যারেট সোনার দিকে ঝুঁকছেন। এদিন ১৮ ক্যারেটের দাম ১০ হাজারের ঘরে নেমে আসায় সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে সোনার গয়না।

বিশেষজ্ঞদের মতে, ২২ ক্যারেটের মতোই ১৮ ক্যারেট সোনাতেও ভালো রিসেল ভ্যালু (Resale Value) পাওয়া যায় এবং এর ডিজাইনও বেশ টেকসই হয়।

দেশের অন্যান্য বড় শহরে সোনার দাম

খুচরো বাজারে কর ও স্থানীয় শুল্কের কারণে দেশের বিভিন্ন শহরে দামের সামান্য তারতম্য রয়েছে:

দিল্লি- ২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম) ১,৩৯,৯৪০ টাকা 

২২ ক্যারেট সোনা (১০ গ্রাম)-- ১,২৮,৩৪০ টাকা

জয়পুর, লখনউ-- ২৪ ক্যারেট সোনা-- ১,৩৯,৯৪০ টাকা,  ২২ ক্যারেট সোনা-- ১,২৮,৩৪০ টাকা

মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-- ২৪ ক্যারেট সোনা-- ১,৩৯,৭৯০ টাকা, ২২ ক্যারেট সোনা-- ১,২৮,১৪০ টাকা

আহমেদাবাদ, ভোপাল-- ২৪ ক্যারেট সোনা-- ১,৩৯,৮৪০ টাকা, ২২ ক্যারেট সোনা-- ১,২৮,২৪০ টাকা

আরও পড়ুন: ট্রাম্প হারতেই অন্ধকারে সোনা: অবিশ্বাস্য দাম কমেছে হলুদ ধাতুর, ২০২৭-এর ধনতেরাসে কি একলাখের নিচে গড়াগড়ি খাবে সোনা? মারাত্মক পূর্বাভাস

হঠাৎ কেন কমছে সোনার দাম?

বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই পতনের নেপথ্যে মূল কারণ কী?

আন্তর্জাতিক বাজারের (International Market) অস্থিরতা এবং মার্কিন ডলারের (US Dollar) শক্তিশালী অবস্থান। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১ শতাংশ কমে ৩,৯৫০ ডলারের নিচে নেমে এসেছে।

অর্থনীতির নিয়ম অনুযায়ী, ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে চাহিদা কমে যাওয়ায় দাম নিম্নমুখী হয়। পাশাপাশি, শিল্পক্ষেত্রে (Industrial Sector) চাহিদা কমায় গত তিন মাসে রুপোর দামও প্রায় ২২ শতাংশ কমেছে।

এখনই কি সোনা কেনার সঠিক সময়?

বিয়ের বা যেকোনও অনুষ্ঠানের জন্য যাঁরা গয়না কিনতে চাইছেন, তাঁদের জন্য এই দরপতন নিঃসন্দেহে একটি ভালো সুযোগ। তবে যাঁরা বিনিয়োগের (Investment) উদ্দেশ্যে সোনা কিনতে চান, তাঁদের আরও কয়েকদিন আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং ডলারের ওঠানামার দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Gold Price