SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এবার খোদ বিমানেই সাপ! জল নয়, জঙ্গল নয়, সটান 'আকাশে' সাপ; বাতিল হল ফ্লাইট, আতঙ্কে...

Live Snake in Under Plane: বিমানের কার্পেটের তলা থেকে জীবন্ত সাপ উদ্ধার। ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। ঘটনাস্থল জাপানের ফুকুওকা বিমানবন্দর। সোমবার বিমানটি ওড়ার প্রস্তুতি নেওয়ার সময় সাপটি দেখতে পান সংশ্লিষ্ট কর্তব্যরতরা। সেটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপ হিসেবে শনাক্ত করেন বিশেষজ্ঞরা।

Written By Soumitra Sen
Published: Oct 22, 2026, 06:22 PM IST | Updated: Oct 22, 2026, 06:28 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানের কার্পেটের তলা থেকে জীবন্ত সাপ উদ্ধার। বাতিল হল ফ্লাইট। ঘটনাস্থল জাপানের ফুকুওকা বিমানবন্দর। সোমবার বিমানটি ওড়ার প্রস্তুতি নেওয়ার সময় সাপটি দেখতে পান সংশ্লিষ্ট কর্তব্যরতরা। সেটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপ হিসেবে শনাক্ত করেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য কেন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি? কী 

আরও পড়ুন: অণুর রূপ এবং আয়নার প্রতিবিম্বের ভিতর দিয়ে হেঁটে

বিমানের ভিতরে সাপ

জাপানের একটি বিমানবন্দরে গত সোমবার একটি বিমানের ভিতরে সাপ পাওয়া গিয়েছে। এ কারণে ফ্লাইটটি বাতিলও করা হয়েছে। সাপটি ছিল লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার। তবে, জানা গিয়েছে, এটি বিষধর ছিল না। সোমবার স্থানীয় সময় বেলা একটার দিকে ফুকুওকা বিমানবন্দরে উড়োজাহাজটির কার্পেটের নীচে সাপটিকে প্রথমে দেখতে পান একজন মেকানিক। সঙ্গে সঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়। বন্যপ্রাণী নিয়ন্ত্রণে অভিজ্ঞ এক ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা পরে সাপটি ধরতে সক্ষম হন।

জঙ্গল থেকে আকাশে

বিমান চলাচল সংস্থাটির ধারণা, সাপটি বন্য পরিবেশ থেকে উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল। তবে ঠিক কীভাবে এটি উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ধরনের ঘটনা আগে কখনো এই বিমান সংস্থার কোনও বিমানে ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি।

২০২২, ২০২৬

উড়োজাহাজটি ১৯ অক্টোবর শিমানে অঞ্চলের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। ওই দিন স্থানীয় সময় বেলা ১টার দিকে ফুকুওকা থেকে কাগোশিমা অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল বিমানটির। তবে উড়ানের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় সঙ্গে সঙ্গে ফ্লাইটটি বাতিল করা হয়।
উড়োজাহাজ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, 'আমরা যতদূর জানি, উড়োজাহাজে সাপ ঢুকে পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।' প্রসঙ্গত,
এর আগে ২০২২ সালে বিমানের কেবিনের ভিতরে সাপ দেখতে পাওয়ায় এয়ার এশিয়া তাদের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES