• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য কেন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি? কী পরামর্শ, কী বার্তা?

ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য কেন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি? কী পরামর্শ, কী বার্তা?

France Unrest: ফ্রান্সে বিক্ষোভ-অশান্তির মধ্যেই প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার। সাম্প্রতিক পরিস্থিতি এবং ফ্রান্সে বিভিন্ন স্থানে জারি করা কার্ফুর পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকতে ও যথাযথ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, জমায়েত এড়িয়ে চলতে হবে।

Written BySoumitra Sen
Published: Oct 22, 2026, 01:48 PM IST|Updated: Oct 22, 2026, 06:36 PM IST
joinshare
ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য কেন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি? কী পরামর্শ, কী বার্তা?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের অস্থিরতা ইউরোপে। জ্বলছে ফ্রান্স। উত্তাল প্যারিস। ছড়াচ্ছে আশঙ্কা-আতঙ্কের আবহ। ফ্রান্সে বসবাসকারী এবং সেখানে এই মুহূর্তে ভ্রমণ করছেন এমন ভারতীয়দের সতর্ক থাকতে ও সাবধানতা অবলম্বন করতে বলল ভারত। ফ্রান্সের বিভিন্ন অংশে চলতে থাকা অস্থিরতা, সংঘর্ষ এবং কোথাও কোথাও কার্ফু জারির প্রেক্ষাপটে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার এক নির্দেশে ভারতীয় নাগরিকদের বড় জমায়েত বা জনাকীর্ণ স্থান-- যেখানে বিক্ষোভ চলছে, সেইসব এলাকা এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহার! আচমকাই মহৎ হয়ে গেলেন

দূতাবাসের বার্তা

ভারতীয়দের উদ্দেশে দূতাবাসের বার্তা, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ফ্রান্সে আঞ্চলিক ভাবে কিছু কিছু জায়গায় কার্ফু জারি করা হয়েছে। সজাগ ও সতর্ক থাকুন। বড়সড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলুন। যে সমস্ত জায়গায় বিক্ষোভ চলছে, সেখানে যাবেন না। সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে বুধবারের ওই বিবৃতিতে। প্রসঙ্গত, এর আগে ইটালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসও সেখানকার প্রবাসীদের জন্য অনুরূপ নির্দেশিকা জারি করেছিল।

আরও পড়ুন: আমেরিকার মাটিতে কাজ করতে গেলে বিদেশি 

কী চলছে ফ্রান্সে?

কী চলছে ফ্রান্সে? গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের নানা প্রান্তে চলছে বিক্ষোভ ও অশান্তি। স্কুল-কলেজের পরিকাঠামো, কর্মচারীর অভাব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকার ও সরকারের কাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে জনগণ। প্রাথমিক ভাবে ছাত্রসমাজই পথে নেমেছিল। পরে ক্রমে তা বৃহত্তর আকার নেয়।

কেন এই ক্ষোভ?

কেন এই ক্ষোভ? অভিযোগ, ফ্রান্সে জীবনযাপনের খরচ ঊর্ধ্বমুখী। এদিকে দিন দিন জনকল্যাণমূলক পরিষেবাগুলির মান পড়ছে। উন্নত পরিষেবার দাবিতেই ছাত্রসমাজের এই বিক্ষোভ। এবং তা বিভিন্ন জায়গায় কখনও কখনও হিংসাত্মকও হয়ে উঠেছে। পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, দেদার লুটপাট, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে প্যারিস ও সন্নিহিত শহরে। পরিস্থিতি সামলাতে পুলিস কার্ফু জারি করেছে। আটক করা হয়েছে বহু মানুষকে।

বিশ্বের নজরে ফ্রান্স

এবং খুব স্বাভাবিক ভাবেই ফ্রান্সের পরিস্থিতির দিকে নজর রাখছে সারা বিশ্ব। এমনকি, ভারতও বিষয়টি নিয়ে আলাদা করে উদ্বিগ্ন। ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিল্লি হাই কোর্ট বিদেশে ছাত্র বিক্ষোভের প্রসঙ্গ টেনেছেন। সংশ্লিষ্ট মহলের তরফে মনে করা হচ্ছে, আদালত হয়তো ফ্রান্সের অশান্তির কথাই এক্ষেত্রে বলতে চেয়েছে।

((দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
France