• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /নিষেধাজ্ঞা প্রত্যাহার! আচমকাই মহৎ হয়ে গেলেন ট্রাম্প; ভারতের উপর ১০০% শুল্ক আরোপের আগেই বড় সিদ্ধান্ত

নিষেধাজ্ঞা প্রত্যাহার! আচমকাই মহৎ হয়ে গেলেন ট্রাম্প; ভারতের উপর ১০০% শুল্ক আরোপের আগেই বড় সিদ্ধান্ত

100% Tariffs on India: মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইউক্রেন-যুদ্ধে রাশিয়ার রাজস্ব আদায়ের পথ বন্ধ করে দেওয়া। এবং এই রাস্তায় রাশিয়াকে অর্থনৈতিক ভাবে দুর্বল করা। রাশিয়া তো বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস বিক্রি করে তার যুদ্ধের টাকা তোলে। আমেরিকার সংশ্লিষ্ট বিলের মূল লক্ষ্য তাই ছিল, রাশিয়ার বড় বড় ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করা।

Written BySoumitra Sen
Published: Oct 17, 2026, 12:39 PM IST|Updated: Oct 17, 2026, 12:45 PM IST
joinshare
নিষেধাজ্ঞা প্রত্যাহার! আচমকাই মহৎ হয়ে গেলেন ট্রাম্প; ভারতের উপর ১০০% শুল্ক আরোপের আগেই বড় সিদ্ধান্ত

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রক্রিয়া ছিল। কিন্তু তা থেকে তিনি নিজেই কি সরে এলেন ডোনাল্ড ট্রাম্প? এ কথা উঠছে কেননা, নিজের সিদ্ধান্ত নিজেই বদলালেন ট্রাম্প। লিন্ডসে ও গ্রাহাম আইনের অধীনে রাশিয়া ও ইরানের উপরে যে নিষেধাজ্ঞা তিনি চাপিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিলেন। এর জেরে ভারতের উপরেও ১০০ শতাংশ শুল্কের যে খাড়া ছিল, তা উঠে গেল। গতকাল, শুক্রবার বিকেলের দিকে এগজিকিউটিভ অর্ডার জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গ্রাহাম আইনে নির্ধারিত সব ধরনের নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ মকুব করে দিচ্ছি! কেন? তিনি যুক্তি দেন যে, মার্কিন নাগরিকদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমেরিকার মাটিতে কাজ করতে গেলে বিদেশি 

আরও পড়ুন: বিভিন্ন শিল্পের আত্মা জুড়ে-জুড়ে নতুন সাহিত্যমডেল 

১৪০ কোটি মানুষের জন্য

গত মাসে মার্কিন কংগ্রেস রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি পাস করার পরে ভারত জানিয়েছিল, নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থরক্ষার জন্য প্রয়োজন এমন সব রকম পদক্ষেপ তারা করবে। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, ভারত তার ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বাজার-পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে ভারত এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।

মার্কিন কংগ্রেসে পাস

আমেরিকার লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধে রাশিয়ার রাজস্ব আদায়ের পথ বন্ধ করা এবং মস্কোকে অর্থনৈতিক ভাবে দুর্বল করা। রাশিয়া বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস বিক্রি করে যুদ্ধ পরিচালনার অর্থ সংগ্রহ করে। আমেরিকার সংশ্লিষ্ট বিলের মূল লক্ষ্য ছিল রাশিয়ার সেই প্রধান ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করা। গত মাসে বিলটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সমর্থনে মার্কিন কংগ্রেসে বিপুল ভোটে পাস হয়।

ট্রাম্পের আদেশনামা

শুক্রবার গভীর রাতে জারি করা এক আদেশে ট্রাম্প বলেন, আমি গ্র্যাহাম অ্যাক্টে উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক আরোপ মকুব করছি। আমি কংগ্রেসে একটি পত্র জমা দিয়েছি এই মর্মে যে, এই মুহূর্তে এই ধরনের ছাড় দেওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূল।

শুল্ক-চাপের মুখে

ওই বিলে ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ থাকায় ভারত ও চিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া পণ্যের উপরেও মারাত্মক মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছিল। ভারত এবং চিন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক-চাপের মুখে পড়লে বিশ্ব জুড়ে রফতানির বাজারে সংকট দেখা দেওয়ার আশঙ্কা ছিল। আর ট্রাম্প এই আদেশনামা এমন সময় জারি করলেন যখন রাশিয়ার প্রতি তাঁর অবস্থান নরম হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Donald Trump