SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন হাসিনা! বিদেশ প্রতিমন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে

বাংলাদেশের বিদেশমন্ত্রী কবীর বলেন, কী চাই আর কী পাব তার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। বাস্তবটা হল একজন জঙ্গিকে প্রত্যার্পণ ছাড়া ফেরত আসতে দেওয়া হবে না

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 18:26 IST | Updated: Nov 24, 2026, 18:30 IST
Image Credit: সেখ হাসিনা
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই এক জল্পনা ছড়াচ্ছে। আর এনিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। কখনও শোনা যাচ্ছে সড়ক পথে দেশে ফিরতে পারেন হাসিনা। এবার এনিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

মঙ্গলবার হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে। তাঁকে হাতকড়া পরিয়েই আনা হবে। শোনা যাচ্ছে উনি বিমান বাংলাদেশের একটি বিমানে দেশে ফিরতে চান। ওই ইচ্ছা তাঁর দিবাস্বপ্ন।

অন্যদিকে, বাংলাদেশ ইন্টারন্যাশানাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে বিমান পাঠানোর অনুরোধ করেছেন তা একপ্রকার পাগলামি ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের সংবাদমাধ্য়মে বাংলাদেশের বিদেশমন্ত্রী কবীর বলেন, কী চাই আর কী পাব তার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। বাস্তবটা হল একজন জঙ্গিকে প্রত্যার্পণ ছাড়া ফেরত আসতে দেওয়া হবে না। উনি কোনও সাধারণ যাত্রী নয়। ওঁকে একমাত্র হাতকড়া পরিয়ে কড়া প্রহরায় আনা যেতে পারে।

আরও পড়ুন-বাংলাদেশে ফিরলে কী হবে হাসিনার? গিয়েই বিপদের মুখে পড়বেন, না কি চালে মাত হবে বিএনপি?

বাংলাদেশে বিজয় দিবস পালন করা হবে আগামী ১৬ ডিসেম্বর।  শেখ হাসিনার মুখপাত্র সম্প্রতি আন্তর্জাতিক এক সাংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ওই মন্তব্যের পরই দেশজুড়ে প্রবল শোরগোল শুরু হয়ে গিয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মুজাম্মিল আলি বলেন, উনি চান বাংলাদেশ তাঁর ফেরার ব্যবস্থা করুক। ২০২৪ সালের ৫ অগাস্ট তিনি বাংলাদেশের বিমানে ভারতে গিয়েছিলেন। ওঁকে ফেরার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের। এরকম এক পরিস্থিতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সেখানে তিনি ভারতের প্রভাবের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES